Logo
Logo
×

রাজনীতি

শুক্কুর মাহমুদ ও শাহজাহানের মৃত্যুতে এড. তৈমূর ও যুবদলের শোক

Icon

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ০৯:৫২ পিএম

শুক্কুর মাহমুদ ও শাহজাহানের মৃত্যুতে এড. তৈমূর ও যুবদলের শোক
Swapno

সংবাদ বিজ্ঞপ্তি : নারায়ণগঞ্জের কৃতি সন্তান, জাতীয় শ্রমিক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ¦ শুক্কুর মাহমুদ ও নারায়ণগঞ্জ শহর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আলহাজ¦ শাহজাহান মিয়ার মৃত্যুতে মরহুমদের রুহের মাগফেরাত কামনা, পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা এড. তৈমূর আলম খন্দকার ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

 


এক শোক বার্তায় এড. তৈমূর বলেন,  আমরা শুক্কুর মাহমুদ নারায়ণগঞ্জ থেকে জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দিয়েছিলেন, আমরা তার জন্য গর্বিত।


বিএনপি নেতা শাহজাহান মিয়ার স্মৃতি চারণ করে এড. তৈমূর বলেন চারদিকে যখন নৈতিকতার চরম পতন, তখন শাহজাহান ছিলেন একজন ঈমানদার কর্মী।

 


শুক্কুর মাহমুদ ও শাহজাহানের মৃত্যুতে আরো শোক জানিয়েছেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রশো সহ যুবদলের সকল নেতৃবৃৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন