Logo
Logo
×

রাজনীতি

ধানের শীষের প্রচারণায় বিএনপি নেতা মোশাররফ ও রুহুল আমিন

Icon

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ১১:৪৬ পিএম

ধানের শীষের প্রচারণায় বিএনপি নেতা মোশাররফ ও রুহুল আমিন
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ঢাকা দক্ষিণ  সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি’র সমর্থিত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে ধানের শীষের প্রচারনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন শিকদারসহ নেতৃবৃন্দ ।

 

সোমবার  (২৭ জানুয়ারি) বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খিলখাও জোড়া পুকুর মাঠ থেকে শুরু করে বাসাবো, মুগদা শহীদ নগর, যাত্রাবাড়ী ফ্লাইওভার ওভারসহ বিভিন্ন এলাকায় বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সাথে গনসংযোগ করে ধানের শীষ মার্কায় সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন মোশাররফ হোসেন ও রুহুল আমিন শিকদার ।

 

গনসংযোগকালে আরোও উপস্থিত ছিলেন  বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপন, সহ-সভাপতি আফজাল যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আহমেদ সহ-সাধারণ সম্পাদক, সেলিম হোসেন দিপু, আশরাফ ভূঁইয়া, আমির হোসেন, মিন্টু, জুম্মন সরকারসহ বিএনপি ও  সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন