Logo
Logo
×

রাজনীতি

সদর থানার নাশকতার মামলায় বিএনপির নেতাকর্মীদের হাজিরা

Icon

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ১১:০৩ পিএম

সদর থানার নাশকতার মামলায় বিএনপির নেতাকর্মীদের হাজিরা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ২০১৫ সালের নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের দায়েরকৃত একটি নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২৭ জানুয়ারি) সকালে অতিরিক্ত জেলা ও দায়রা শাহ মোহাম্মদ জাকির হোসেনের আদালতে এ হাজিরা দেন তারা। মামলা নং বিশেষ ট্রাইব্যুনাল মামলায় নং ৫৬/১৫ ।


আসামি পক্ষের আইনজীবী এড. বোরহানউদ্দিন জানান, ২০১৫ সালের সদর থানার একটি নাশকতার মামলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ  আদালতে হাজিরা দিয়েছেন জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা । এই মামলায় মোট আসামি ৭১ জন ।


আসামিরা হলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু, মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর মহিলা দলের আহ্বায়ক রাশিদা জামান, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ প্রমুখ ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন