Logo
Logo
×

রাজনীতি

আলী রেজা উজ্জলের নেতৃত্বে তাপসের পক্ষে গণসংযোগ

Icon

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ০৮:৪৪ পিএম

আলী রেজা উজ্জলের নেতৃত্বে তাপসের পক্ষে গণসংযোগ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : আওয়ামী লীগ মনোনীত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের পক্ষে দিনব্যাপী গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ।

 

রোববার (২৬ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল নেতৃত্বে  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারনা চালান যুবলীগ। 

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৬ ও ১৭ নং ওয়ার্ডের কাঠাল বাগান, গ্রীনরোড সহ আশপাশের এলাকায় গণসংযোগ শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলবে এ গণসংযোগ। এ সময় ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি শাহ আলম খান এ গণসংযোগে অংশগ্রহণ করেন। এ সময় স্থানীয় কাউন্সিলর ও নেতা-কর্মীরা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের হাতে নৌকা প্রতীক তুলে দিয়ে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন।

 

গণসংযোগকালে সাধারণ মানুষ নৌকার পক্ষে ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আশ্বাস দিয়েছেন শেখ ফজলে নূর তাপস।

 

গনসংযোগকালে ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর  যুবলীগের সিনিয়র  সহ-সভাপতি কামরুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক সেলিম আজহার, মহানগর যুবলীগের কার্যকরি সদস্য ফয়জুল ইসলাম রুবেল, ১৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সামছুল ইসলাম, ১২ নয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ মিয়া,১৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোতাহার উল ইসলাম, ১৫নং ওয়ার্ড যুবলীগের যুগ্মআহ্বায়ক বিপ্লব বসু,১৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মামুন ভূইয়া, ক্রীড়া সংগঠক ইকবাল বাবু, ১২ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোস্তাক হোসেন, ১৬ নং ওয়ার্ড যুবলীগ নেতা লিটন চৌধুরী,মামুন শেখ, ওমর চিশতী রাসেল, আরাফাত রহমান ওসিন,সায়েম আহাম্মেদ, ১৭নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ শাহজাহান, মোঃ আলামিন,  যুবলীগ নেতা হিমেল খাঁন, ৭ নং ওয়ার্ড যুবলীগ নেতা রিপন খাঁন,যুবলীগ নেতা হাজ্বী আঃ রব রনি,মোঃ নাছির সর্দার,মোঃ আলী হায়দার সাগর, যুবলীগ নেতা মাহাবুবুর রহমান মন্টি, যুবলীগ নেতা মোঃ ইমরান ভূইয়া, মোঃ সুমন, মোঃ খোকন, মোঃ জুয়েল, মোঃ ফয়সাল আহাম্মেদ প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন