Logo
Logo
×

রাজনীতি

তাপসের পক্ষে মাহমুদা মালার গনসংযোগ ও লিফলেট বিতরণ

Icon

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ০৯:৫২ পিএম

তাপসের পক্ষে মাহমুদা মালার গনসংযোগ ও লিফলেট বিতরণ
Swapno

যুগের চিন্তা ২৪ : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আ’লীগের মেয়র প্রার্থী ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপসের পক্ষে দিনব্যাপী গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন না’গঞ্জ মহানগর আ’লীগ নেতৃবৃন্দ।

 

শনিবার (২৫ জানুয়ারী) ঢাকায় দিনব্যাপী মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মাহমুদা মালার নেতৃত্বে এ গনসংযোগ করা হয়।


এ সময় তিনি ঢাকা যাত্রাবাড়ি, শনির আখরাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে আ’লীগ সমর্থিত প্রার্থী ব্যারিষ্টার শেখ ফজলে নুর তাপসের পক্ষে প্রচারনা ও ভোট প্রার্থনা করেন।


এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক ও বন্দর থানা যুবলীগ সভাপতি এ্যাড. হাবিব আল মুজাহিদ পলু, বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম জুয়েল, সাবেক জেলা ছাত্রলীগ নেতা এ্যাড. মোঃ আকবর, ২১নং ওয়ার্ড আ’লীগ নেত্রী রাশিদা বেগম, সালমা বেগম, ছাত্রলীগনেতা সিরাজুল ইসলাম, মোঃ ফারুক, ইকবাল, মোঃ দায়েন, মফিজুল ইসলামসহ মহানগর নেতৃবৃন্দ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন