Logo
Logo
×

রাজনীতি

কোকোর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আজাদের উদ্যোগে দোয়া ও খাবার বিতরণ

Icon

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ০৬:০৬ পিএম

কোকোর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আজাদের উদ্যোগে দোয়া ও খাবার বিতরণ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের উদ্যোগে মরহুমের কবর জিয়ারত, দোয়া মাহফিল ও গরীব দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার (২৪ জানুয়ারী) বাদ জুম্মা ঢাকা বনানী কবরস্থানে মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন আজাদ। পরে গরীব  দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় ।

 

এ সময়ে আরোও উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক এমপি কর্নেল আনোয়ারুল আজিম,বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা,নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

 

এ সময় মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি এবং সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন