ইশরাকের প্রচারণায় মন্টু মেম্বারের নেতৃত্বে জেলা শ্রমিকদল
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ১০:১৮ পিএম
স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে গনসংযোগ করে ভোটারদের কাছে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেছেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের নেতাকর্মীরা।
বুধবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬০ নং ওয়ার্ডের রায়েরবাগ, পলাশপুর, গ্যাস রোড, নূরপুর, দনিয়া গোয়ালবাড়ি, পাটেরবাগ, ব্যাংক কলোনি , কদমতলী এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের কাছে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন তারা।
গনসংযোগকালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শাহিন আহমেদ, আড়াইহাজার থানা শ্রমিক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ ।


