Logo
Logo
×

রাজনীতি

কাদিরের নেতৃত্বে তাপসের গণসংযোগে না’গঞ্জ যুবলীগ

Icon

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২০, ০৮:২৯ পিএম

কাদিরের নেতৃত্বে তাপসের গণসংযোগে না’গঞ্জ যুবলীগ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের নেতৃত্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছে নারায়ণগঞ্জ যুবলীগের নেতৃবৃন্দ। বুধবার (২২ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার দুটি ওয়ার্ডে গণসংযোগ করেন নতৃবৃন্দরা।


এসময় আব্দুল কাদির মেয়র প্রার্থী ফজলে নূর তাপসের পক্ষে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, রাজধানী ঢাকার উন্নয়নে মেয়র প্রার্থী তাপসের কোন বিকল্প নেই। যেহেতু আওয়ামী লীগ সরকার এখন ক্ষমতায়, তাপস মেয়র নির্বাচিত হলে ঢাকাবাসী উন্নয়নের পূর্ণ সুবিধা ভোগ করবে। তিনি আমারে দলীয় প্রার্থী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধ ভাবে রাজপথে আছি। 


এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তানভীর আহাম্মেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তাহের উদ্দিন সানি, সোনারগাঁ উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক মো.আরিফ আহমেদ, প্রচার সম্পাদক নাছির উদ্দিন আহমেদ, পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম সাগর প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন