স্টাফ রিপোর্টার ( যুগের চিন্তা ২৪ ) : এড. মো. রোমেল মোল্লা নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক সভাপতি। তিনি নিজেকে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি হিসেবে দাবি করেন। কিন্তু তিনি বর্তমানে বঙ্গবন্ধু সৈনিক জেলা কমিটির কোন পদেই নেই। এটি তার মনগড়া কথা। এড. রোমেল মোল্লা বঙ্গবন্ধু সৈনিক লীগের কেউ না।
মঙ্গলবার (২১ জানুয়ারি ) এক বিবৃতিতে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক পরেশ চৌধুরী এক বিবৃতিতে এ সব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. জসিম উদ্দিন। এড. রোমেল মোল্লাকে সাত বছরের আগেই জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমি দীর্ঘ বছর যাবৎ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। আমি যখন জেলা কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন তখনই এড. রোমেল মোল্লাকে জেলা কমিটি থেকে অব্যাহতি দিয়ে কেন্দ্রীয় কমিটি মো. জসিম উদ্দিনকে সভাপতি ও আমাকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। এর পর থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের প্রতিটি উপজেলা ও থানা এবং ইউনিয়ন পর্যায়ে কমিটি দেই।
পরেশ চৌধুরী বলেন, আমরা আওয়ামী লীগের প্রতিটি কর্মসূচি ও বিভিন্ন দিবস পালন করে আসছি। ঘরে বসে থেকে কেউ নিজেকে সভাপতি দাবি করতে পারে না। যদি কোন ব্যক্তি জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের নাম অবৈধভাবে ব্যাবহার করে কোন কিছু করে তার দায়-দায়িত্ব আমরা নিবো না।


