Logo
Logo
×

রাজনীতি

ইশরাকের গণসংযোগে নারায়ণগঞ্জ মহানগর যুবদল

Icon

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ০৭:৫২ পিএম

ইশরাকের গণসংযোগে নারায়ণগঞ্জ মহানগর যুবদল
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনিত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। মঙ্গলবার (২১জানুয়ারি) ডেমরা এলাকায় সকাল-সন্ধ্যা গণসংযোগ এ গণসংযোগ করেন তারা।


মেয়র প্রার্থী ইশরাক হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, ডেমরা এলাকার দায়িত্বপ্রাপ্ত এড. তৈমূর আলম খন্দকার, সালাউদ্দিন আহম্মেদ, নবী উল্লাহ নবীসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।


নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তুর নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের শতাধিক নেতাকর্মী সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ইশরাক হোসেনের সাথে গণসংযোগ করে।


এ সময় উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সহসভাপতি জুয়েল রানা, নাজমুল কবীর নাহিদ, আওলাদ হোসেন, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, আকতারুজ্জামান আক্তার, আয়নাল হক, দপ্তর সম্পাদক শওকত খন্দকার, তৈয়ব হোসেন, ওসমান গনি প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন