Logo
Logo
×

রাজনীতি

ফতুল্লা থানার অস্ত্র মামলায় ছাত্রদল সভাপতি রনির হাজিরা

Icon

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২০, ০১:৩১ পিএম

ফতুল্লা থানার অস্ত্র মামলায় ছাত্রদল সভাপতি রনির হাজিরা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা থানার তিনটি অস্ত্র মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি।সোমবার (২০ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে এ হাজিরা দেন তিনি।


আসামি পক্ষের আইনজীবী এড. সাখাওয়াত হোসেন খান জানান, ফতুলল্লা থানার তিনটি অস্ত্র মামলায় জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি। এটি একটি মিথ্যা ও গায়েবি মামলা। এই মামলা রনির কোন সম্পৃক্ততা নেই। শুধুমাত্র রাজনীতি করার অপরাধে তার বিরুদ্ধে এই অবৈধ অস্ত্র মামলা দিয়ে দীর্ঘদিন কারারুদ্ধ করা হয়েছিল।


এ সময়ে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামসহ ছাত্রদলের নেতাকর্মীরা।


প্রসঙ্গত, ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর মশিউর রহমান রনিকে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করে পুলিশ। তবে রনির পরিবারের অভিযোগ, ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।


ফতুল্লা মডেল থানার তৎকালীন ওসি মঞ্জুর কাদের জানান, ১৭ সেপ্টেম্বর সকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে রনিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। রনির কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন