Logo
Logo
×

রাজনীতি

জিয়ার জম্মদিনে জেলা যুবদল নেতা তান্নার উদ্যোগে দোয়া

Icon

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২০, ০৯:৪৯ পিএম

জিয়ার জম্মদিনে জেলা যুবদল নেতা তান্নার উদ্যোগে দোয়া
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জম্মদিন ও কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক তান্নার উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর ডন চেম্বার এলাকায় নাসিক ১২ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।


এতে উপস্থিত ছিলেন-  মহানগর যুবদলের সহ-সভাপতি আক্তার হোসেন সবুজ, যুগ্ম সম্পাদক মাহবুব হাসান জুলহাস, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম, ১২ নং ওয়ার্ড যুবদলের শ্রম কল্যাণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক তানভীর উদ্দিন খান অনি, সদস্য মোঃ মামুন, ফখরুল হাসান, কাজী মিঠু, মহানগর ছাত্রদলের সদস্য সাইদুর রহমান ইমন প্রমুখ ।


এ সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সু স্বাস্থ্য ও কারামুক্তি করে মোনাজাত পরিচালনা করা হয় ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন