Logo
Logo
×

রাজনীতি

ই’শা শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর শহর সম্মেলন অনুষ্ঠিত

Icon

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০, ১১:০৫ পিএম

ই’শা শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর শহর সম্মেলন অনুষ্ঠিত
Swapno

শহর প্রতিনিধি (যুগের চিন্তা ২৪) : ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাংলাদেশ এর শহর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭জানুয়ারী) বিকাল ৩ টায় শহরেরর ১নং রেল গেইট (বোস কেবিন সংলগ্ন) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ শহর শাখার কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন “শহর সম্মেলন ২০২০ ঈসাই” অনুষ্ঠিত হয়। 


সম্মেলন শেষে ২০১৯ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২০ সেশনে নারায়ণগঞ্জ শহর শাখার ইশা ছাত্র আন্দোলনের নতুন কান্ডারী হিসেবে সভাপতি ঘোষণা করা হয় এইচ.এম মিরাজুল ইসলাম, সহ-সভাপতি ঘোষণা করা হয় মুহাম্মদ সোহেল হুসাইন ও সাধারন সম্পাদক ঘোষণা করা হয় শেখ মুহাম্মদ ইকবাল হুসাইনকে।


সম্মেলণে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, সমগ্র বিশ^ আজ জাহিলিয়াতের অতুল গহব্বরে নিমজ্জিত। মুক্ত প্রত্যাশিত দিশেহারা মানুষের মুক্তি আর্তি, তাই তীব্র থেকে তীব্রতর হচ্ছে প্রতিনিয়তই। ২১ শতকের নব্য জাহিলিয়াতের তোড়ে ভেঙ্গে যাচ্ছে সামাজিক বন্ধন। উপেক্ষিত হচ্ছে ধর্মীয় মূল্যবোধ। বাড়ছে অন্যায় অবিচার আর জুলুম, নির্যতন, গুম ও বিচার বহি:ভূত হত্যাকান্ড।


ইসলামী শাসনতন্ত্র ছাত্র আনোদালন নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি এইচ, এম মিরাজুল ইসলামের সভাপতিত্বে ও শেখ মুহাম্মদ ইকবাল হুসাইন এর সঞ্চালনায় উক্ত অষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি এম শফিকুল ইসলাম। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি আলহাজ¦  মুহাম্মদ আব্দুল হাই, ই’শা আন্দোলন বাংলাদেশ শহর শাখার সহ-সভাপতি আলহাজ¦ আব্দুস সোবহান, সদর থানার সাধারন সম্পাদক আলহাজ¦  মুহাম্মদ আব্দুর রহমান (রোমান), ছদর দ্বীনি সংগঠনের নারায়ণগঞ্জ সদর থানার সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুল্লাহ, সাধারন সম্পাদক আলহাজ¦ মুহাম্মদ সাইফুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন শহর শাখার সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন শহর শাথার সহ-সভাপতি মুহাম্মদ ওমর ফারুক, ইশা যুব আন্দোলন শহর শাখার  মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন সহ প্রমূখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন