Logo
Logo
×

রাজনীতি

মন্ত্রী গাজীর রোগমুক্তির জন্য জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দোয়া

Icon

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ১০:০৯ পিএম

মন্ত্রী গাজীর রোগমুক্তির জন্য জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দোয়া
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এর রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) জেলা ও মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী আহবায়ক আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক গোলাম কিবরিয়া খোকন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য ভিপি জামির হোসেন রনি, কায়কোবাদ রুবেল, মোঃ আলামিন, মোঃ জুয়েল খাঁন, আবুল কালাম আজাদ রাসেল, মির্জা রাসেল, মোঃ সুমন প্রধান, মোঃ সাইফুল ইসলাম আনন্দ, মোঃ সৈকত হোসাইন, মোঃ রাজিব উদ্দিন হৃদয়, এবিএম লিমন, মোঃ জেবিন, মোঃ সুজন, মোঃ জাবেদ হোসেন, রুপগন্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারন সম্পাদক মো নাঈম ভূইয়া, বন্দর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আরিফুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ আব্দুল আলী, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈকত হোসেন, সাধারন সম্পাদক মোঃ আক্তার হোসেন, প্রমুখ নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন