Logo
Logo
×

রাজনীতি

যুবদল নেতা কবীর হোসেন আর নেই : তৈমূর ও মহানগর যুবদলের শোক

Icon

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২০, ০৭:৫১ পিএম

যুবদল নেতা কবীর হোসেন আর নেই : তৈমূর ও মহানগর যুবদলের শোক
Swapno

সংবাদ বিজ্ঞপ্তি : নারায়ণগঞ্জ মহানগর যুবদলের অন্তর্গত বন্দর থানা যুবদলের সক্রিয় নেতা ২২নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক কবীর হোসেন দীর্ঘ রোগ ভোগের পর আজ ১৫ই জানুয়ারী নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না------রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন পুত্র সন্তান রেখে গেছেন।


কবীর হোসেন হামলা মামলা মোকাবেলা করে সব সময় রাজপথে সক্রিয় ছিলেন। মারাত্মক অসুস্থ অবস্থায়ও গত ১৬ই ডিসেম্বর তিনি পতাকা মিছিলে অংশ নেন।


বাদ আছর দড়ি সোনাকান্দা জামে মসজিদে কবিরের প্রথম নামাজের জানাযা ও বাদ মাগরিম কল্যান্দী জামে মসজিদে ২য় জানাযা অনুষ্ঠিত হয়।জানাযায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সহ সভাপতি সানোয়ার হোসেন, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, সাধারন সম্পাদক আহম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার, বন্দর উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, যুগ্ম  পারভেজ খান, থানা যুবদলের সম্পাদক সোহেল খান বাবু, কাজী সোহাগ,ই মরুল ভূইয়া, যুবদল নেতা পনির ভূইয়া, হুমায়ুন করীর, বিএনপি নেতা জিল্লুর রহমান, মোঃস্বপন, মোঃবাবুল প্রমুখ।


কবীরের মৃত্যুতে এড. তৈমূর শোক বার্তায় বলেন, আমরা আজ একজন সাচ্চা কর্মী হারালাম। আরো শোক জানিয়েছেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, সাধারন সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, ও সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রশো সহ যুবদলের সকল নেতৃবৃৃন্দ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন