যুগের চিন্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, মহান বিজয় দিবসের আনন্দটুকুও পালন করতে পারি না স্বৈরাচারী সরকারের বাধার কারনে।
গত বিজয় দিবসে সারা শহর বিএনপির নেতাকর্মী দ্বারা সয়লাব হয়ে যাওয়ায় আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সরকার বিজয় দিবসের আনন্দও কুক্ষিগত করে রেখেছে। তিনি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবী করেন।
সোমবার (১৩ জানুয়ারী) বিজয় দিবসের পতাকা মিছিল থেকে পুলিশের উপর হামলার কারন দেখিয়ে পুলিশ বাদী হয়ে নারায়ণগঞ্জ থানায় দায়েরকৃত মামলা ৩৯(১২)১৯ এ হাইকোর্টের আদেশে নারায়নগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিননামা দাখিল শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মামলার শুনানিতে আইনজীবী হিসাবে ছিলেন অ্যাডভোকেট আজিজ আল মামুন, অ্যাডভোকেট মোঃ শরীফুল ইসলাম শিপলু, অ্যাডভোকেট আশরাফুল আলম সিরিজ রাসেল, অ্যাডভোকেট নুরুল আমিন মাসুম, অ্যাডভোকেট আনোয়ার তালুকদার।


