Logo
Logo
×

রাজনীতি

ভৌতিক মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না : খোরশেদ

Icon

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২০, ০৭:৪৭ পিএম

ভৌতিক মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না : খোরশেদ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও কাউন্সিলর খোরশেদ বলেন, সরকার একের পর এক ভৌতিক মামলা দায়ের করে আমাদের গনতন্ত্রের সংগ্রাম থেকে দূরে রাখতে চাইছে। 

 

তিনি সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন ভৌতিক মামলা দিয়ে আমাদের গণতন্ত্র ও বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন থেকে বিরত রাখা যাবে না।

 

রোববার (১২ জানুয়ারি) সদর থানার নাশকতার মামলা ১০(১১)১৮ এ হাইকোর্টের আদেশে নারায়ণগঞ্জ জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে জামিননামা দাখিল শেষে তিনি এসব কথা বলেন। 

 

এছাড়াও কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জেলা ও দায়রা জজ আদালতে সকালে ১৩(২)১৮ নং মামলায়ও খোরশেদ হাজির হন।

 

শুনানিতে আইনজীবী হিসাবে ছিলেন অ্যাডভোকেট আজিজ আল মামুন, অ্যাডভোকেট মোঃ শরীফুল ইসলাম শিপলু,  অ্যাডভোকেট আশরাফুল আলম সিরিজ রাসেল,  অ্যাডভোকেট নুরুল আমিন মাসুম, অ্যাডভোকেট আনোয়ার তালুকদার।

 

এ সময় ১৩(২)১৮ নং মামলায় আরো হাজিরা দেন ও উপস্থিত ছিলেন, এটিএম কামাল, সুরুজ্জামান, নুরুল হক চৌধুরী দিপু, হাসান আহম্মেদ, রফিউদ্দিন রিয়াদ, রিটন দে, মোঃ সবুজ, মোঃ মুসা, মোঃ জুলহাস, শহিদ, আক্তার হোসেন অপু, মনির হোসেন, মোঃ মিঠু, রানা মুন্সি, সাঈদ, আসাদ, জামাল হোসেন, মোঃ সেলিম প্রমুখ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন