স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেছেন, আজকে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী, অর্থাৎ আজ থেকে ১০০ বছর আগে ১৯২০ সালের ১৭ মার্চ টুঙ্গীপাড়ার এক গ্রামে আমাদের এই নেতা জন্মগ্রহন করেছিলেন।
মাত্র ৫৫ বছরের জীবন পেয়েছিলেন তিনি আর ৫১ বছরের সময় তার নেতৃত্বে এই দেশের স্বাধীনতা এনেছিলেন। ৭ মার্চের ভাষনে তিনি আমাদের সব বলেছিলেন যে তার অনুপুস্থিতিতে আমাদের কি করতে হবে। আমরা তাই করেছিলাম। এরপর ৩০ লক্ষ শহীদ ও অসংখ্য মা ও বোনের ইজ্জতের বিনীময়ে এ দেশের স্বাধীনতা পেয়েছি।
অনেক দাম আমাদের এই স্বাধীনতার কারণ এই লাল সবুজ পতাকা এমনিতেই আসে নাই। যুদ্ধ চলাকালে বঙ্গবন্ধু আমাদের সাথে উপস্থিত ছিলো না কিন্তু তার নামের উপর এই যুদ্ধ পরিচালিত হয়েছে; এটা বিরোধী দলীয় নেতারাও স্বীকার করে। যুদ্ধ শেষ হওয়ার পর আজকের এই দিনে তিনি ঢাকায় আসেন। এরপর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিনে আনেকেই তাকে সংবর্ধনা জানিয়েছিলো।
শুক্রবার (১০ জানুয়ারি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত হয়ে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আপনারা জানেন পৃথিবীর কোন রাষ্ট্র নায়কের জন্মদিনে অন্য দেশের রাষ্ট্র নায়করা আসেনা তবে আপনারা শুনে হয়তো খুশি হবেন আমাদের বঙ্গবন্ধুর জন্ম দিনে (১৭ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রণব মোখার্জি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আসবেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আসবেন বাংলাদেশে।
মিসেস ইন্দিরা গান্ধী আসবেন, আসবেন । এছাড়া বিশ্ব বরেণ্য অনেক নেতারাই আসবেন। অন্যদিকে ফিদেল কাস্ত্রো বলেছিলে, অমি হিমালয় দেখিনি বিভিন্ন নিরাপত্তাজনিত কারণে কিন্তু বঙ্গবন্ধুকে দেখার পর আমার হিমালয় দেখার স্বাদ মিটে গেছে।
এ সময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদলের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, সহ-সভাপতি খবির উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, দপ্তর সম্পাদক এম এ রাসেল, সদস্য এড. শামসুল ইসলাম ভূঁইয়া, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যক্ষ শিরীন বেগম, যুগ্ম সম্পাদক এড. নূর জাহান বেগম, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ আক্তার হোসেন, সদর থানা শেখ রাসেল পরিষদের সভাপতি নুর হোসেন সওদাগর প্রমুখ।


