Logo
Logo
×

রাজনীতি

সুন্দর দেশ গড়ে তুললেই বঙ্গবন্ধুর স্বপ্ন পুরন হবে : ভিপি বাদল

Icon

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০৮:৩৩ পিএম

সুন্দর দেশ গড়ে তুললেই বঙ্গবন্ধুর স্বপ্ন পুরন হবে : ভিপি বাদল
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল বলেছেন, আমরা মানুষের ঘরে ঘরে যাবো কারণ আমাদের জীবনটাকেই আমরা বেঁছে নিয়েছি সাধারণ মানুষের মুখে হাসি ফুঁটিয়ে তোলার জন্য।


আমাদের নেত্রী দেশ চালাচ্ছেন দিনরাত পরিশ্রম করে। জায়গায় জায়গায় মাদক ব্যবসা, ইয়াবা ও ফেন্সিডিল দিয়ে যুব সমাজকে শেষ করে দেওয়া হচ্ছে। তাই প্রতিটি এলাকায় পঞ্চায়েত ব্যবস্থাকে মজবুত করতে হবে যে মুরুব্বী তাকে সম্মান দিতে হবে যে ছোট তাকে আদর দিতে হবে। 


দেশকে সুন্দর ভাবে গড়ে তুলতে হবে। আর বঙ্গবন্ধুর হত্যাকারীরা এদেশে থাকতে পারবেনা চিরতরে তাদের বিদায় করা হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্ন পুরন হবে।  শুক্রবার (১০ জানুয়ারি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন। 

 

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু তার যৌবনের বেশির ভাগ সময় জেলে কাটিয়েছেন ফাঁসির মঞ্চে গিয়েছিলেন দুই বার। আমার নেত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কিছুদিন আগে একজন তার বক্তব্যে বলেছিলেন, কেন সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো? একটা আওয়ামী লীগের কর্মী যদি এগিয়ে আসতো। কেন পারলো না। কি অভাব আছে আওয়ামীলীগে?  ১১ বছর হলো আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আজকে বাচ্চু ভাই, শামসু ভাই, শিরিন আপার মতো নেতারা কি প্রত্যেকটা থানায় প্রতিটি ইউনিয়নে ছুঁটে বেড়াতে পারে না? জেলা আওয়ামী লীগের দুই জন যুগ্ম-সম্পাদক এখানে আছে আপনাদের কাছে আমার প্রশ্ন যে, জেলা আওয়ামী লীগের দায়ভার কি শুধু একক ভাবে সভাপতি এবং সাধারণ সম্পাদকের? তাহলে আমরা কোথায় ব্যর্থ বলেন? 


এ সময় সভায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, সহ-সভাপতি খবির উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, দপ্তর সম্পাদক এম এ রাসেল, সদস্য এড. শামসুল ইসলাম ভূঁইয়া, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যক্ষ শিরীন বেগম, যুগ্ম সম্পাদক এড. নূর জাহান বেগম, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ আক্তার হোসেন, সদর থানা শেখ রাসেল পরিষদের সভাপতি নুর হোসেন সওদাগর প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন