Logo
Logo
×

রাজনীতি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের শ্রদ্ধা

Icon

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০৬:২৩ পিএম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের শ্রদ্ধা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ১০ জানুয়ারি  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জম্মশত বার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা  বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃবৃন্দ।

 

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে নগরীর দুই নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জানান তারা।

 

নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরেশ চৌধুরীর নেতৃত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি ও রূপগঞ্জ উপজেলা কমিটির সভাপতি এড. স্বপন ভূঁইয়া, সহ-সভাপতি আব্দুল্লাহ আল সাইফ, সহ-সভাপতি সালাম খন্দকার সেলিম, সহ-সভাপতি জামাল উদ্দিন,বন্দর উপজেলা কমিটির সভাপতি মোঃ আকতার হোসেন, সাধারণ সাধারণ রবিউল আলম, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম রেজা , নারায়ণগঞ্জ সদর থানা কমিটির সাধারণ সম্পাদক রুবেল হাসান আবির, সহ-সভাপতি জসিম উদ্দিন পাভেল, যুগ্ম সম্পাদক সুমন, প্রচার সম্পাদক টুটুল, জাহিদ, রাকিব, বিপ্লব প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন