Logo
Logo
×

রাজনীতি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের শ্রদ্ধা

Icon

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ০৬:২১ পিএম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের শ্রদ্ধা
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ১০ জানুয়ারি  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও জম্মশত বার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর  বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃবৃন্দ।

শুক্রবার ( ১০ জানুয়ারি) সকালে নগরীর দুই নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জানান তারা।

এ সময়ে উপস্থিত ছিলেন, মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকাশ, সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন রিফাত, সহ-সভাপতি শোয়েব মাহমুদ অভি,  যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম, রাজিব হোসেন, তানভীর হোসেন, দপ্তর সম্পাদক কাউসার আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন শাকিল, সহ দপ্তর সম্পাদক রিফাত হোসেন সম্পদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লিমন আহমেদ, সদস্য  অর্ক, বন্দর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক মো.নাদিম হোসেন, সহ-সভাপতি অমিত হাসান তুষার, সাঈদ হোসেন নয়ন, যুগ্ম সম্পাদক শাহীন খলিল,  সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন