Logo
Logo
×

রাজনীতি

জামিনে মুক্ত জেলা বিএনপির সেক্রেটারি মামুন মাহমুদ

Icon

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২০, ০৬:৫৪ পিএম

জামিনে মুক্ত জেলা বিএনপির সেক্রেটারি মামুন মাহমুদ
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : র্দীঘ ২১দিন কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ। বুধবার (৮ জানুয়ারি ) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে এ জামিন দেন।

 

জামিনের পর বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে বের হয়ে আসেন তিনি । এ সময়ে কারামুক্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির নেতাকর্মীরা।


এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) বিজয় দিবসের র‌্যালি থেকে পুলিশের উপর হামলার ঘটনার মামলায় অধ্যাপক মামুন মাহমুদসহ ৭ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেন আদালত। কিন্তু বন্দর থানায় একটি নাশকতার মামলায় জামিন না থাকায় তিনি কারামুক্ত হতে পারেনি। 


আসামি পক্ষের আইনজীবীদের মধ্যে শুনানিতে অংশগ্রহণ করেন সিনিয়র আইনজীবী, এড. সাখাওয়াত হোসেন খান, এড. সিদ্দিকুর রহমান, এড. এইচএম আনোয়ার প্রধান প্রমুখ ।


 প্রসঙ্গত, গত বছরের (১৭ ডিসেম্বর) রাতে বিশেষ ক্ষমতা আইনে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ছাইফুল ইসলাম বাদী হয়ে বিএনপির ১৯ নেতাকর্মীর নামোল্লেখ করে অজ্ঞাত আরো ২০০-৩০০ জনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।


মামলা দায়েরের পরপরই জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ (৪৮), মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকে (৫৫) নিজবাসা থেকে গ্রেপ্তার করা হয়।

 

এছাড়া মামলায় উল্লেখিত ঘটনাস্থল থেকে আটক ৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা হলেন, নুর এলাহী সোহাগ ওরফে রাকিব (৩৭), মো.স্বপন মিয়া (২০), মো.কামরুল হাসান (২৯) এবং মামুন (২০)। এছাড়া অজ্ঞাত আসামি হিসেবে হোসেন কাজলকে নামে এক বিএনপি কর্মীকে গ্রেফতার দেখানো হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন