ছাত্রনেতা শারফুদ্দিন সুজনের মৃত্যুতে সাবেক ছাত্রলীগ নেতাদের শোক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ১০:১৩ পিএম
যুগের চিন্তা ২৪ : নারায়নগঞ্জ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শারফুদ্দিন সুজনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক ছাত্রলীগের নেতারা। এ সময় তার মৃত্যুতে আগামীতে আওয়ামীলীগের একজন যোগ্য নেতা হারালাম বলে দাবি করে করেন ছাত্রলীগের সাবেক নেতারা।
এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জেলার সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মহানগর আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সুমন, সাব্বির আহম্মেদ সাগর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হাসান দিনার, সাবেক ছাত্রলীগ নেতা মোশাররফ হোসেন জনি, এম এ মাসুম, এম সাইফুল্লাহ রাহাত প্রমুখ।
নারায়নগঞ্জ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শারফুদ্দিন সুজন (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটায় দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। রোববার বাদ জোহর বাবুরাইল জামে মসজিদে নামাজে জানাজা শেষে পাইকপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
শারফুদ্দিন সুজন স্বৈরাচার বিরোধি আন্দোলনে স্কুল জীবনে সক্রিয় অংশ গ্রহন করেন। এছাড়াও কিশোর বয়সে বঙ্গবন্ধু হত্যার বিচার দাবিতে প্রচারিত লিফলেট বিলি করতেন। তখন এরকম কর্মসূচি প্রকাশ্যে পালন করা ঝুঁকি ছিল বলে কিশোরদের মাধ্যমে লিফলেট বিলি করা হতো।
এছাড়াও সুজন সমাজ সেবা মূলক কাজে জড়িত ছিলেন। ১৯৮৮ সালে ভয়াবহ বন্যা ও পরবর্তী পনর্বাস কার্যক্রমে অংশ নেন সূর্য্য সৈনিক নামে সংগঠনের মাধ্যমে। এছাড়া বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও ক্রীড়া সংগঠনের সাথে যুক্ত ছিলেন।


