Logo
Logo
×

রাজনীতি

সিদ্ধিরগঞ্জে মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Icon

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৭:২৬ পিএম

সিদ্ধিরগঞ্জে মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রদল। 

 

রোববার (৫ জানুয়ারি) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জে মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ ও সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবুর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। 

 

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শাহেদ বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়াকে বন্দি রেখে সরকার দেশ ও দেশের মানুষকে নিয়ে খেলছে, যা দেশের ছাত্রসমাজ কোনোভাবেই আর মেনে নেবে না। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি না দিলে তাকে মুক্ত করে দেশে গণতন্ত্র ফেরানোর দায়িত্ব ছাত্রদলের কর্মীরাই গ্রহণ করবে। 

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহসভাপতি হামিদুর রহমান সুমন, জুয়েল রানা, শাকিল, রুবেল, রাসেল, মিঠু, যুগ্ম সম্পাদক রাব্বি, কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম, মুন্না, মাসুদ, জনি, পাপ্পু প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন