Logo
Logo
×

রাজনীতি

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Icon

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৬:৫৯ পিএম

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল
Swapno

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবি ও ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে  বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে ফতুল্লা শিবু মার্কেট এলাকায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা ছাত্রদলের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের ঢাকা বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনির দীক নির্দেশনায় এ বিক্ষোভ মিছিল বের করা হয় ।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, আমরা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি । হামলা মামলা দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের দমন করতে পারবে এ সরকার । দেশব্যাপী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে  ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল কেন্দ্রীয় যে কোন কর্মসূচি অতীতের ন্যায় পালন করে । কখনো পিছপা হয় না ।

তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক  কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক যে কর্মসূচির ঘোষণা করবে আমরা ঐক্যবদ্ধ হয় তা পালন করবো । দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আগ পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল মশিউর রহমানের রনির নেতৃত্বে রাজপথে আছি এবং থাকবো । 

এ সময়ে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা কায়েস আহম্মেদ পল্লব, সাগর সিদ্দিকী, ফারুক, কাজী আরিফ, মাসুদুর রহমান, মুরাদ হাসান, আল-আমিন, আতাই রাব্বি, আলমিন অভি, পাপ্পু, ফারুক, রিয়াদ, শান্ত, শাকিল বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন