Logo
Logo
×

নগরের বাইরে

ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর
Swapno

অনিবার্য কারণে আগামী ডিসেম্বরে ঢাকা সফর স্থগিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগামী ৭-৮ ডিসেম্বর তাঁর ঢাকা সফর করার কথা ছিল। উভয় দেশের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। মালয়েশিয়ান সূত্রের তথ্য অনুযায়ী, একেবারেই অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণে ঢাকা আসতে পারছেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। উল্লেখ্য সরকার তার সফরকে ভিভিআইপি ঘোষণা করেছিল। রাজনৈতিক পরিস্থিতি ঠিক হলে নতুন করে পরবর্তীতে দিনক্ষণ ঠিক করা হলে জানানো হবে।



মালয়েশিয়ার জোট সরকারের মধ্যে জটিলতার কারণে এই সফর পেছানো হয়েছে। সূত্রের তথ্যমতে, এরপরেই বাংলাদেশকে জানানো হয় সফরটি পেছানোর কথা। বাংলাদেশও তাই পরিস্থিতি ঠিক হলে সফর হবে এমন প্রত্যাশার কথা জানান। সূত্রমতে, ডিসেম্বরেই ৭ ও ৮ ডিসেম্বর অনুষ্ঠেয় ওই সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার সুবিধাজনক তারিখ ও সময়ে সফরটি পুনর্র্নিধারণ করা হবে। গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সফরের তারিখ নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমকে ৭-৮ ডিসেম্বর বাংলাদেশ সফরকালীন সময়ে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অভিবাসী শ্রমিক নিয়োগ ও কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনার কথা ছিল।


আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তারেক রহমান জুনে মালয়েশিয়া সফর করেন, যা ছিল দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম সরকারি বিদেশ সফর। এ দিকে বিষয়টি শনিবার রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি জানিয়েছেন, অনিবার্য কারণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত হয়েছে। মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে বাংলাদেশ ছাড়াও আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড সফরও স্থগিত হয়েছে। উল্লেখ্য, সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৪ সালের অক্টোবরে ঢাকা সফর করেছিলেন আনোয়ার ইব্রাহিম।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন