Logo
Logo
×

নগরের বাইরে

প্রতারক হাসানের অত্যাচারে অতিষ্ঠ, গ্রেপ্তারের দাবি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রতারক হাসানের অত্যাচারে অতিষ্ঠ, গ্রেপ্তারের দাবি
Swapno

নিষিদ্ধ আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন সোর্স হিসেবে ফতুল্লার নানা মানুষকে হয়রানি ও অত্যাচার করে কুখ্যাতি ছড়িয়ে পড়েছিল প্রতারক আবু হাসান মাসুদের। কখনো আওয়ামী লীগের বড় নেতাদের ঘনিষ্ঠ, কখনো র‌্যাব ও পুলিশের নাম ভাঙিয়ে বহু মানুষকে নিঃস্ব ও হয়রানি করেছে এই হাসান। চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের কিছুদিন আগে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক ও জনপথের কাজ চলাকালীন এক ব্যক্তিকে সরকারি জায়গা পাইয়ে দিবে বলে অর্ধকোটি টাকা হাতিয়ে নেয় হাসান চক্র। কখনো জমি দখলে নিয়ে দিবে, কখনো কোন কাজ পাইয়ে দিবে এমন আশ্বাসে বহু লোকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে এই হাসান। টাকা ফেরত চাইলে পুলিশ ও র‌্যাব দিয়ে ধরিয়ে দিবে বলে হুমকি-ধমকি ও হয়রানি করতো এই হাসান গং। জানা গেছে, কুখ্যাত এই আবু হাসান মাসুদ জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকার হযরত আলী মাস্টারের ছেলে।



বর্তমানে পলাতক এবং নারায়ণগঞ্জের সাবেক এসপি এবং সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের সাথে সুসম্পর্ক গড়ে তোলে এই প্রতারক হারুন। ময়মনসিংহ বিভাগের লোক এই পরিচয়ে তৎকালীন এসপির সাথে সখ্যতা গড়ে তোলে এই হাসান। পরবর্তীতের এসপির নাম ভাঙিয়ে তৎকালীন পুলিশ ও র‌্যাবের কতিপয় সদস্যর সাথেও সখ্যতা গড়ে তোলে হাসান। গড়ে তোলে অপরাধের এক ভয়াবহ সিন্ডিকেট। মাদকের আস্তানা থেকে টাকা আদায়, থানায় হয়রানিমূলক মামলা দিয়ে হয়রানি, জমি দখল, ইজারা ও কাজ নিয়ে দেয়ার আশ্বাসে প্রতারণা, ফতুল্লার তেলচোর, ঝুট ব্যবসায়ী, ছিচকে চোর ছিনতাইকারী সর্বমহলে নিজের প্রভাব তৈরি করে এই হাসান। সুবিধা আদায়ের পর কেউ টাকা ফেরত চাইলেই পুলিশ র‌্যাব দিয়ে ধরিয়ে দেয়া এবং মামলার ভয় দেখাতো এই প্রতারক হাসান।এক সময় তার অত্যাচারে ফতুল্লার মানুষ ক্ষিপ্ত এবং দিশেহারা হয়ে উঠে।



চব্বিশের ৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দেয় প্রতারক হাসান। সম্প্রতি আড়ালে আবডালে থেকে আবারো পুরনো রূপে ফেরার পায়তারা করছে এই প্রতারক হাসান। সূত্র জানিয়েছে ফতুল্লায় ঘাপটি মেরে থাকা তাঁর পুরনো সিন্ডিকেটের সাথে বেশ কয়েকদফা গোপন মিটিং করেছে এই হাসান। ডিসেম্বরকে সামনে রেখে নানা রকম অরাজকতার পরিস্থিতি তৈরি করতে  কিছুদিন ধরে রাতে ফতুল্লায় বিভিন্ন এলাকায় গোপন বৈঠকে অংশ নিয়েছে এই প্রতারক হাসান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ফতুল্লার ভুক্তভোগী মানুষ দাবি জানিয়েছে, প্রতারক হাসাসের অতীত কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নিয়ে দ্রুত যাতে ব্যবস্থা নেয়া হয়। এই চিহ্নিত প্রতারককে গ্রেপ্তার না করলে আরো অনেক মানুষ ক্ষতির সম্মুখীন হবেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন