Logo
Logo
×

নগরের বাইরে

আ.লীগের প্রোডাক্ট তৈয়বের নাশকতার পরিকল্পনা প্রকাশ্যে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

আ.লীগের প্রোডাক্ট তৈয়বের নাশকতার পরিকল্পনা প্রকাশ্যে
Swapno

আওয়ামী লীগ আমলের ভয়ংকর দোষর ও বৈষম্য বিরোধী মামলার আসামি ফতুল্লার লালখা এলাকার ফ্যাসিস্ট তৈয়ব ম্যানেজার ওরুফে বরিশাইল্লা তৈয়ব আ.লীগের প্রোডাক্ট হিসেবে পরিচিত। বিগত দিনে আওয়ামী লীগ হিসেবে আখ্যায়িত থাকলে ও চব্বিশের আগেই বিএনপির সুসময়ে গুঞ্জনে বিএনপির পদ নিয়ে ঘাড়ে চেপে বসে এই কুখ্যাত আ.লীগের দোসর তৈয়ব। এবার ডিসেম্বরকে ঘিরে আ.লীগের সঙ্গে নাশকতার পরিকল্পনাসহ বিএনপির নানা তথ্য পাচারের অভিযোগ তৈয়বুর রহমান নামে এক বিএনপি নেতার দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। তিনি ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. তৈয়বুর রহমানের (তৈয়ব ম্যানেজার)।



গত সোমবার (২৩ নভেম্বর) রাতে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া স্বাক্ষরিত এক সাংগঠনিক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে বলা হয়, দলে থেকে আওয়ামী লীগের পলাতক নেতাদের কাছে তথ্য পাচার এবং দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের ছবি প্রকাশ পাওয়ায় তৈয়বুর রহমানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।  স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, ফতুল্লার লালখা এলাকার বাসিন্দা তৈয়বুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন রাষ্ট্রপতি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ প্রভাবশালী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলতেন। ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামালের সঙ্গে আত্মীয়তার সুবাদে তিনি এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া ২০২৪ সালের ছাত্র-জনতার গণআন্দোলনের সময় তিনি আওয়ামী লীগের পক্ষে মিছিলে অংশ নিয়েছিলেন বলে স্থানীয়দের অভিযোগ, যার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও ফতুল্লা মডেল থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা রয়েছে।



তা ছাড়া তৈয়বুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তাঁর দলীয় পদ স্থগিতের বিষয়টি নিয়ে ফতুল্লার রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান এবং আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমির হোসেন আমুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এ ছাড়া সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদসহ আওয়ামী লীগের বিভিন্ন প্রভাবশালী মন্ত্রী ও সংসদ সদস্যের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। এমনকি আওয়ামী লীগ সরকারের আমলে আমির হোসেন আমুকে তাঁর বাসায় নিয়ে আসার বিষয়টিও আলোচনায় এসেছে। স্থানীয়দের আরও অভিযোগ, বর্তমানে আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে।


ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তবা কামাল, যিনি তাঁর বেয়াই হিসেবে পরিচিত, তাঁর সঙ্গেও নিয়মিত যোগাযোগ রয়েছে বলে দাবি করেছেন তাঁরা। এসব যোগাযোগের মাধ্যমে দলীয় তথ্য সরবরাহের অভিযোগও তুলেছেন স্থানীয়রা। অন্যদিকে, বিএনপির রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে আওয়ামী লীগের কর্মী বা সমর্থক আখ্যা দিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি এবং মামলা-বাণিজ্যের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।



এদিকে এলাকাবাসীর অভিযোগ, পটপরিবর্তনের পর বিএনপির পদ বাগিয়ে নিয়ে তৈয়বুর রহমান ও তার সহযোগীরা লালখা এলাকার সাধারণ মানুষকে রাজনৈতিক তকমা দিয়ে হয়রানিমূলক মামলায় ফাঁসাচ্ছেন। গত বৃহস্পতিবার রাতেও স্থানীয় চাল ব্যবসায়ী ইসরাফিলকে একই কায়দায় পুলিশে ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।



এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু জানান, বিগত সরকারের প্রভাবশালী নেতাদের সঙ্গে তৈয়বুর রহমানের ঘনিষ্ঠতা ছিল এবং বর্তমানে পলাতক নেতাদের কাছে তিনি দলের গোপন তথ্য পাচার করছিলেন। সার্বিক দিক বিবেচনায় নিয়ে দলীয় সিদ্ধান্তে তার সব পদ স্থগিত করা হয়েছে।



স্থানীয় সচেতন মহলের দাবি, আগামী ডিসেম্বরকে ঘিরে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে অভিযুক্ত তৈয়বুর রহমানকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা জরুরি।
এ বিষয়ে জানতে ফতুল্লা থানা ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সকল পদ থেকে স্থগিত তৈয়বুর রহমানকে কল করলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন