Logo
Logo
×

নগরের বাইরে

চুলায় আগুন ধরাতেই বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

চুলায় আগুন ধরাতেই বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪
Swapno

ফতুল্লায় রান্নার চুলায় আগুন জ্বালাতে গিয়ে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। গতকাল (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার কুমারপাড়া এলাকার শাহিন আলম (৩০), তাঁর স্ত্রী লিমা পারভীন (২৬), শাহিনের ভাই শাহেদ আলী (২৫) ও তাঁদের আত্মীয় মো. হোসেন (২৪)। দগ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।



স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লিকেজ কিংবা চুলার চাবি খোলা থাকায় ফ্ল্যাটের ভেতরে গ্যাস জমে ছিল। ভোরে রান্নার চুলায় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভান এবং দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।



নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল কাজ করছে। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন