Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে নিষিদ্ধ বিদেশি মাগুর চাষ, খামারিকে ৪০ হাজার টাকা জরিমানা

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

সোনারগাঁয়ে নিষিদ্ধ বিদেশি মাগুর চাষ, খামারিকে ৪০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে নিষিদ্ধ বিদেশি মাগুর চাষের দায়ে মুক্তাদির (২০) নামে এক খামারিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Swapno

সোনারগাঁয়ে নিষিদ্ধ বিদেশি মাগুর চাষের দায়ে মুক্তাদির (২০) নামে এক খামারিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল  (১০ নভেম্বর) দুপুরে উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন খাসপাড়া এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রাফসান রাব্বি। উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, নিষিদ্ধ প্রজাতির মাছ চাষ থেকে বিরত থাকতে খামারিদের সচেতন করা হচ্ছে। সরকারি নির্দেশনা অমান্য করে এসব মাছ চাষ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিষিদ্ধ মাছের চাষ বন্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন