রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে পাঁচজনের কারাদণ্ড
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রূপগঞ্জ উপজেলা প্রশাসন জানায়, মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ-বিন-শফিক। উপজেলা প্রশাসন আরও জানায়, মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


