Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে একই পরিবারের চারজনের ইসলাম ধর্ম গ্রহণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

সিদ্ধিরগঞ্জে একই পরিবারের চারজনের ইসলাম ধর্ম গ্রহণ
Swapno

সিদ্ধিরগঞ্জে হিন্দুধর্ম ত্যাগ করে একই পরিবারের চার সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামা সম্পাদনের মাধ্যমে তাঁরা ধর্মান্তরিত হয়েছেন বলে জানিয়েছেন। জানা গেছে, সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকার বাসিন্দা চন্দ্র শেখর সাহা, তাঁর স্ত্রী মায়া রানী সাহা এবং দুই ছেলে প্রশান্ত চন্দ্র সাহা ও শুভ চন্দ্র সাহা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মান্তরের পর তাঁদের নাম রাখা হয়েছে যথাক্রমে মো. আব্দুর রহমান, মরিয়ম বেগম, মো. শাফায়াত আহমেদ ও সাখাওয়াত আহমেদ। আব্দুর রহমান জানান, প্রথমে তাঁর ছোট ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেন।


বিষয়টি জানার পর পরিবারের মধ্যে মতবিরোধ দেখা দিলেও পরে তাঁর স্ত্রী, তিনি নিজে ও বড় ছেলে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। তিনি আরও জানান, ধর্মান্তরের পর স্থানীয় বাসিন্দারা তাঁদের সহযোগিতা করছেন। এলাকাবাসী তাঁকে একটি অটোরিকশা কিনে দিয়েছেন। বর্তমানে অটোরিকশা চালিয়ে পরিবার নিয়ে সুখে-শান্তিতে বসবাস করছেন। স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন জানান, পরিবারটির জীবিকা নির্বাহের জন্য এলাকাবাসী মিলে অটোরিকশা কিনে দিয়েছেন। পাশাপাশি তাঁদের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন