ফতুল্লা সাব রেজিস্ট্রারকে সদর দলিল লেখক সমিতির নির্বাচন কমিশনারের ফুলেল শুভেচ্ছা জানান
দলিল লেখক সমিতির নির্বাচন কমিশনারের ফুলেল শুভেচ্ছা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
নবনিযুক্ত ফতুল্লা সাব-রেজিস্ট্রার আরিফুর রহমান কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জ সদর দলিল লেখক সমিতির নির্বাচন কমিশনাররা। গতকাল (৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ রেজিস্ট্রেশন কমপ্লেক্স ভবনে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, দলিল লেখক সমিতির প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব গিয়াসউদ্দিন, সদস্য সচিব সামছুল আলম বাচ্চু, কমিশনার আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, আলহাজ্ব মুহাম্মদ শামসুল আলম, ফজর আলী সরকার, শাহীন সরকার, আলহাজ্ব আককাছ আলী, তারেকুল হাসান ভূইয়া সুমন ও ফরিদুল আলমসহ দলিল লেখকগণ।


