Logo
Logo
×

নগরের বাইরে

বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল বাবা ও ছেলের

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল বাবা ও ছেলের
Swapno

বন্দরে বাস ও ট্রাকের সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫ জন।  গতকাল বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কেওঢালা বাসস্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাইবান্ধার কাটিয়ারা উপজেলার উত্তর খাগুরা এলাকার শফিকুল ইসলাম (৩৫) ও তার ছেলে বিপুল (৪)। স্থানীয়দের বরাতে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, কেওঢালা বাসস্ট্যান্ডের সামনে একটি ট্রাকের সঙ্গে উল্টোদিক থেকে আসা বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রীর মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর থেকেই দুই চালক পলাতক। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন