Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে উন্নয়ন কাজের উদ্বোধনে এমপি আবুল কালাম ও প্রশাসক সাখাওয়াত

Icon

মেহেদী হাসান

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

বন্দরে উন্নয়ন কাজের উদ্বোধনে এমপি আবুল কালাম ও প্রশাসক সাখাওয়াত
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন বন্দর ২০, ২৩ ও ২৭নং ওয়ার্ডে পাঁচটি সড়ক ও ড্রেনের উন্নয়নমূলক  কাজের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড.আবুল কালাম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খান। গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব উন্নয়নকাজের উদ্বোধন করা হয়। এসময় এমপি ও প্রশাসক চলমান উন্নয়নকাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।


উদ্বোধনকালে এমপি এড.আবুল কালাম ও নাসিক প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খান উন্নয়নকাজে মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার এবং কাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। বন্দরের উন্নয়নমূলক কাজগুলো হলো, ২০নং ওয়ার্ডের ফরাজীকান্দা বড় মসজিদ থেকে মন্ডলবাড়ি পর্যন্ত আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণ এবং চৌধুরীপাড়া থানা সড়ক‎। ২৩নং ওয়ার্ডের কদম রসুল কলেজের পেছনের ড্রেন এবং বাগে জান্নাত মসজিদ ও কবরস্থানের পাশের সড়ক ও ড্রেনের কাজ। ২৭নং ওয়ার্ডের ফুলহর এলাকার সড়ক ও ড্রেনের কাজ।


এসময় উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড.আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, বন্দর থানা ওসি জামাল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিভিল প্রকৌশলী মো.ইউসুফ আলী সহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন