Logo
Logo
×

নগরের বাইরে

যুবদল নেতা জহির হত্যায় তিনদিন পর ২১ জনকে আসামী করে মামলা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

যুবদল নেতা জহির হত্যায় তিনদিন পর ২১ জনকে আসামী করে মামলা

ফকির জহিরুল ইসলাম

Swapno

সোনারগাঁয়ে কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ফকির জহিরুল ইসলামকে (৪৮) কুপিয়ে হত্যার ঘটনায় তিনদিন পর মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় নিহতের ভাগিনা ইসমাঈল হোসেন বাদি হয়ে সোনারগাঁও থাানয় এ মামলা দায়ের করেন। মামলায় আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. রিজভীকে প্রধান আসামীসহ ২১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও ৪-৫জনকে মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে। মামলায় সকল আসামী আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও খালিয়ারচর গ্রামের বাসিন্দা।


এ আগে গত বুধবার রাতে সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ এলাকায় কলাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ফকির জহিরুল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত যুবদল নেতা আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ার চর গ্রামের মোহাম্মদ আব্দুর রহমান বেপারীর ছেলে। গতকাল শনিবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ওসি মুহাম্মদ আব্দুল বারিক। মামলার বাদি নিহতের ভাগিনা ইসমাঈল হোসেন জানান, আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ফকির জহিরুল ইসলাম আসন্ন কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।


প্রার্থী থেকে সরে যাওয়ার জন্য মামলার আসামীরা বিভিন্ন সময়ে তাকে হুমকি দিয়েছেন। গত বুধবার রাতে যুবদল নেতা ফকির জহিরুল ইসলাম ওষুধের ফার্মেসীর দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিজভর নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পথ আটকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় তিনদিন পর গতকাল শনিবার সন্ধ্যায় সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়।



 সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, নিহত যুবদল নেতা হত্যাকান্ডের ঘটনায় ২১ জনকে আসামী করে দায়ের করা হয়েছে। এছাড়াও ৪-৫জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এজহারভূক্ত আসামীদের গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।  



এদিকে হত্যাকাণ্ডের পর হাসপাতালে নিহতের ভাগিনা এবং মামলার বাদী ইসমাইল জানিয়েছিলেন, কালাপাহাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তার মামা জহির ফকিরকে আরেক সম্ভাব্য প্রার্থী আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেন হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এরআগেও জহিরের উপর মোবারক দুইবার হত্যাচেষ্টার হামলা করেছে। তবে হত্যাকাণ্ডের তিনদিন পর নিহতের ভাগিনা ইসমাইল মামলা দায়ের করলেও সেখানে আসামি হিসেবে মোবারকের নাম উল্লেখ করেননি। এবিষয়ে জানতে বাদী এবং নিহতের ভাগিনা ইসমাইল মুঠোফোনে জানান,  মোবারকের নাম কেন দেওয়া হয়নি এইবিষয়ে আমি আপাতত কিছু বলতে চাচ্ছিনা। কোন চাপ রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমার উপর কোন চাপ নেই।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন