Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় বোনকে খুঁজতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার শিশু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

Swapno

‎ফতুল্লায় ১১ বছর বয়সী এক শিশুকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। গতকাল (২৩ অক্টোবর) ভোরে শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ছোট বোনকে খুঁজতে বাড়ি থেকে বের হয়ে শিশুটি চাঁদমারি এলাকায় আসে। সেখানে এক ব্যক্তি তার বোনকে খুঁজে দেওয়ার কথা বলে ইজিবাইকে তুলে শিবু মার্কেট এলাকায় নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, সেখানকার অজ্ঞাত একটি স্থানে শিশুটিকে দলবদ্ধ ধর্ষণ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।


ওসি বলেন, ভোরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা শিশুটিকে খানপুরের একটি হাসপাতালে নিয়ে যান। অভিভাবককে না পেয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা বিকেলে থানায় বিষয়টি জানান। পরে পুলিশ শিশুটিকে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকের বরাতে ওসি জানান, শিশুটির প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্তে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো থানায় অভিযোগ দেওয়া হয়নি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন