ফতুল্লার ৩ ইউনিয়নের সীমানা নিয়ে জটিলতা বাড়ছে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম
ফতুল্লার ৩ ইউনিয়নের সীমানা নিয়ে জটিলতা বাড়ছে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রস্তাবিত নতুন সীমানা নির্ধারণকে কেন্দ্র করে ক্ষোভ দেখা দিয়েছে সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন, কাশীপুর ইউনিয়ন ও এনায়েতনগর ইউনিয়নের বাসিন্দাদের মাঝে। গত (২৭ জুলাই) প্রথম দাপে জেলা প্রশাসকের কার্যালয়ে ইউনিয়নগুলোর গণশুনানি হয়। সেদিন এই তিনটি ইউনিয়নের বাসিন্দারা জেলা প্রশাসককে দাবি জানান ১ টি ২টি ওয়ার্ড নয় সিটি নিলে পুরো ইউনিয়ন নিবে না হয় ওয়ার্ড দিতে রাজি নয় কেউ।
এমন ক্ষোভে বিএনপির কিছু পক্ষ সুবিধা নিতে চাইছেন । এদিকে প্রশাসনের প্রস্তাবে কুতুবপুর ইউনিয়নকে সম্পূর্ণভাবে সিটি করপোরেশনের আওতায় আনার কথা বলা হলেও ফতুল্লা, কাশীপুর ও এনায়েতনগরের কেবল আংশিক এলাকা অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যে ১ম দাপে গণশুনানি হলে ও আগামী (১১ আগষ্ট) মঙ্গলবার এই ৩ টি ইউনিয়নের প্রতিনিধি দলদের সম্মূর্খে গণশুনানি করবে জেলা প্রশাসক।
এদিকে সমীনা নিয়ে ফতুল্লায় শুরু হয়েছে দ্বিমুখী আচরণ। আরেক তৃমুখী পক্ষ চাচ্ছেন পুরো ফতুল্লা সিটির আওতায় আসুক আর ফতুল্লাকে সিটিতে না নিয়ে পৌরসভায় রূপান্তরিত করা হোক। ইতিমধ্যে বিভিন্নমত নিয়ে গণস্বাক্ষর ইতিমধ্যে জমা পরেছে কি চূড়ান্ত সিদ্ধান্ত উঠে আসে তা আগামী ১১ আগষ্ট মঙ্গলবার উঠে আসছে। বর্তমানে এই ৩ ইউনিয়নের জটিলতা কি ভাঙার পথে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
এ ধরনের সিদ্ধান্তে স্থানীয়দের মধ্যে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে। তাঁদের দাবি, একই ওয়ার্ডের একাংশ সিটি কর্পোরেশনের আওতায় আর অন্য অংশ ইউনিয়ন পরিষদের অধীনে থাকলে প্রশাসনিক কার্যক্রম, নাগরিক সেবা, কর ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা সৃষ্টি হবে। এদিকে বর্তমানে বিএনপির একাধিক নেতা কাশীপুর, ফতুল্লা ইউনিয়ন, এনায়েতনগর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনা দেখাচ্ছেন। এমতা অবস্থায় নাসিকের সীমানা সম্প্রসারণে ইউনিয়নগুলোর একাংশ আওতায় আশার নোটিশে নাখোশ সেই পক্ষ।
বর্তমানে এক পক্ষ চাইছেন পুরোই ফতুল্লা সিটি এলাকার আওতায় আসুক আরেক পক্ষ জনগণকে ভয়ভীতি দেখিয়ে সিটি কর্পোরেশনের বাহিরে ইউনিয়নই রাখতে চাইছেন। সীমানা সম্প্রসারণের বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলেও আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, ভবিষ্যতের পরিকল্পিত নগরায়ণ এবং সমন্বিত নাগরিক সেবা নিশ্চিত করতে হলে চারটি ইউনিয়নের পুরো এলাকাকেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। অন্যথায় প্রশাসনিক জটিলতা ও বৈষম্য তৈরী হবে এই অঞ্চলগুলোতে।
যাকে ঘিরে ফতুল্লাবাসীর আবেদন যারা ট্যাক্সসহ নানা সমস্যা দেখিয়ে ভূল বাঝানোর চেষ্টা করলে ও ফতুল্লাকে সিটি কর্পোরেশনের আওতায় চায় পুরো ফতুল্লাবাসী। তা নিয়ে প্রয়োজনে আন্দোলন হোক যা ই হোক সবই করতে রাজি ফতুল্লাবাসী। সকলেই জলাবদ্ধতাসহ সকল দিক থেকে মুক্তি পেয়ে মডেল নগরে যোগ দিতেই মর্জি জানাচ্ছেন। এদিকে আগামী (১১ আগষ্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে ২য় দাপের গণশুনানিতে সকলেই গণস্বাক্ষর নিয়ে ব্যাপক উপস্থিতির পরিকল্পনা রেখেছেন।


