Logo
Logo
×

নগরের বাইরে

শিবুমার্কেট কাঠেরপুলে রবিন বাহিনীর ব্যাপক তাণ্ডব

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:০০ এএম

শিবুমার্কেট কাঠেরপুলে রবিন বাহিনীর ব্যাপক তাণ্ডব

শিবুমার্কেট কাঠেরপুলে রবিন বাহিনীর ব্যাপক তাণ্ডব

Swapno



# বাড়িতে ঢুকে হামলা, অফিস ও সিসি ক্যামেরা ভাঙচুর
# হামলা-ভাঙচুরের খবর পেয়েছি, ব্যবস্থা নিচ্ছি : ওসি ফতুল্লা


ফতুল্লার কাঠেরপুল এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বিএনপি কর্মী আলী আহমেদের অফিস, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং সিসি ক্যামেরা ভাংচুরের  অভিযোগ উঠেছে কাঠেরপুল এলাকার শীর্ষ সন্ত্রাসী খালিদ হাসান রবিন ও তার বাহীনির বিরুদ্ধে। গতকাল বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় মিশর গার্মেন্টসের সামনে এ হামলা ভাংচুরের ঘটনা ঘটে।


ঘটনা সূত্রে জানা যায়, গতকাল দুপুরে কাঠেরপুল এলাকার বিএনপি কর্মী আলী আহমেদ ও তার তিনপুত্র সোহেল, রুবেল ও পাভেল খন্দকারের বিরুদ্ধে মাদকের অভিযোগ এনে সন্ত্রাসী রবিন, খান বাহাদুর, মিঠু, শান্ত , আহাদ, ফারুক, বাপ্পি ও তার বাহিনীরা একটি মানববন্ধন করে।


তবে রবিন বাহীনির মিথ্যা মানববন্ধনের প্রতিবাদ করে পাল্টা মানববন্ধনের প্রস্তুতি নিতে গেলেই বিএনপি কর্মী আলী আহমেদের অফিস, বাড়ি, হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং সিসি ক্যামেরা ভাংচুর করে রবিন ও তার বাহীনির সদস্যরা। শুধু তাই নয় হামলা করেই থেমে থাকেনি, আলী আহমেদের পুরো বাড়ি ঘেরাও করে জিম্মি করে রাখে।


এ বিষয়ে আলী আহমেদ জানান, এলাকার শীর্ষ সন্ত্রাসী গোলজার, হবুল, রবিন, শান্ত ওরা দুপুরে একটা মিছিল করে মাদকের বিরুদ্ধে আমাদের পরিবারের সকল সদস্যকে তকমা দিয়ে। তারা মিছিল করেই ক্ষান্ত থাকেনি তারা আমার বাড়ি,অফিস এবং ব্যাবসা প্রতিষ্ঠান, এবং সিসি ক্যামেরা ভাংচুর করে।


আমার মেঝো ছেলে মাষ্টার্স পাশ করেছে এখন বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে তাকেও তারা ছাড় দেয়নি মাদকব্যবসায়ীর তকমা দিয়েছে। আমার বড় ছেলে গার্মেন্ট এ খাবার দেয় তাকেও মাদক ব্যবসায়ী বানিয়েছে। আমরা এখন এই সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে আছি। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন এই সন্ত্রাসী গোলজার ও রবিন বাহিনীনদের হাত থেকে যেন উদ্ধার করা হয়। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা চাচ্ছি কারণ এই সন্ত্রাসীরা আমাদের যেকোন সময় হামলা করতে পারে।


এ বিষয়ে আলী আহমেদের ছেলে রুবেল জানান, ‘আজকে তারা আমাদের বাড়িতে এসে হামলা করেছে আমাদের অফিস ভাংচুর করেছে যা বিগত দিনে কখনোই এমন ঘটনা ঘটেনি। আমরা এই সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে চাই।’


এলাকাবাসীর সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত খালিদ হাসান রবিন কাঠেরপুর  এলাকায় মাদকের গডফাদার হিসেবে পরিচিত। যিনি  কয়েকবার অস্র ও মাদকসহ গ্রেফতার হয়েছেন। এলাকায় এই কুখ্যাত সন্ত্রাসী রবিনের বিরুদ্ধে যারাই অবস্থান নিতে যায় তাদেরকে মাদকের ট্যাগ লাগিয়ে দামিয়ে দেওয়া হয়।

আরও জানা যায়, শিবু মার্কেট ও কাঠেরপুল এলাকায় এই সন্ত্রাসী রবিন ও তার বাহিনী একক আধিপত্য বিস্তার করতে একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মাদক, চাঁদাবাজি,সন্ত্রাসী এবং ঝুট ব্যবসা থেকে শুরু করে সকল কিছুই এখন এই রবিনের দখলে।


এ বিষয়ে ফতুল্লা থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, ‘হামলা, মারামারির ঘটনার পর আমরা সেখানে তাৎক্ষণিক পুলিশের একটি টিম পাটিয়েছি। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন