Logo
Logo
×

নগরের বাইরে

ধমক দেওয়ায় ক্ষোভে ডিশ ব্যবসায়ী নাসিরকে হত্যা করেন শরিফ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১২:০০ এএম

ধমক দেওয়ায় ক্ষোভে ডিশ ব্যবসায়ী নাসিরকে হত্যা করেন শরিফ

ধমক দেওয়ায় ক্ষোভে ডিশ ব্যবসায়ী নাসিরকে হত্যা করেন শরিফ

Swapno



ফতুল্লায় ডিশ ব্যবসায়ী নাসির প্রায় সময়ই শরিফকে দেখলেই ধমক দিতেন। এ ধমক ক্ষোভে পরিণত হয়ে নাসিরকে দুজন মিলে ছুরিকাঘাত করে হত্যা করেন। গতকাল (১৪ জুলাই) রাতে এর সত্যতা নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক মিঠুন কুমার দত্ত। তিনি জানান, গত ৬ মে নাসির নিজ প্রতিষ্ঠান ফতুল্লার চাঁনমারী মাউরাপট্টি এলাকায় ফ্রেন্ডস কেবলসে খুন হয়।


খুন হওয়ার পর আশপাশের প্রতিষ্ঠানের সিসিটিভিতে দেখা গেছে, শরিফ ও তার সঙ্গে জুয়েল নামে আরও একজন দৌড়ে পালিয়ে যাচ্ছেন। এদিনই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে শরিফ হোসেনের চার ভাই সজিব, শান্ত, আরিফ ও নাঈমকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।


এরপর ১৭ জুন আদালতে আত্মসমর্পণ করেছে শরিফ। পরের দিন আদালত থেকে শরিফকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি দোষ স্বীকার করেন। এরপর শনিবার বিকালে শরিফকে আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।


তিনি আরও জানান, শরিফ জবানবন্দিতে বলেছে রাস্তা দিয়ে আসার যাওয়ার পথে নাসির তাকে দেখলেই ধমক দিতেন। ঘটনার দিন স্থানীয় সালাউদ্দিনের কাছে শরিফ ও জুয়েল যায় ইয়াবা কিনতে। সেখানে ইয়াবা না পেয়ে নাসিরের ডিশলাইন অফিসের সামনে দিয়ে দুজন হেঁটে যাচ্ছিলেন।


এ সময় নাসিরকে একা দেখে তারা ডিশ লাইন অফিসে প্রবেশ করে দুজন দু’দিক থেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সুইচ গিয়ার ও চায়না চাকু অনলাইন থেকে তারা ক্রয় করেছে। আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় ১০ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেছে নিহত নাসিরের স্ত্রী সায়মা আহম্মেদ। মামলার পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন