কৃষকদল নেতার বিরুদ্ধে অভিযোগ করে এলাকাছাড়া ভুক্তভোগী!
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:০০ এএম
কৃষকদল নেতার বিরুদ্ধে অভিযোগ করে এলাকাছাড়া ভুক্তভোগী!
টাকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিচার দাবি করার পর থেকে তার ওপর চাপ আরও বেড়েছে বলে অভিযোগ। দেলুর ভাষ্য, প্রতিদিন তার বাড়িতে লোক পাঠিয়ে খোঁজ করা হচ্ছে, দেওয়া হচ্ছে নানা ধরনের হুমকি। প্রাণনাশের আশঙ্কায় তিনি এখন আত্মগোপনে রয়েছেন। তিনি আরও দাবি করেন, জুয়েল আরমান যে জমির বায়না বাবদ ৮ লাখ টাকা দেওয়ার কথা বলছেন, সেই দাবি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন জুয়েল আরমান।
তার দাবি, জমির বায়না হিসেবে তিনি ৮ লাখ টাকা দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিনেও জমি বুঝে না পেয়ে জানতে পারেন, সেই জমি অন্যত্র বিক্রি করে দেওয়া হয়েছে। পরে ডিআইটি এলাকায় দেলুর সঙ্গে দেখা হলে তিনি পাওনা টাকা ফেরত চাইলে দেলু নিজেই বাড়ি থেকে টাকা ও একটি চেক এনে দেন। কাউকে অপহরণ বা জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ সত্য নয় বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানান, অভিযোগগুলো প্রমাণিত হলে তা আইনশৃঙ্খলা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য অত্যন্ত উদ্বেগজনক। ভুক্তভোগীর অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ঘটনা উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ এখন সময়ের দাবি।


