Logo
Logo
×

নগরের বাইরে

ওয়ার্ড সচিবের বাড়িতে বিএনপি নেতা ইকবালের দলবল নিয়ে হুমকি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:০০ এএম

ওয়ার্ড সচিবের বাড়িতে বিএনপি নেতা ইকবালের  দলবল নিয়ে হুমকি

ওয়ার্ড সচিবের বাড়িতে বিএনপি নেতা ইকবালের দলবল নিয়ে হুমকি

Swapno



নাসিক ২নং ওয়ার্ড সচিব মোহাম্মদ মেহেদীকে অকথ্য ভাষায় গালিগালজসহ দলবল নিয়ে হুমকি দেয়ার অভিযোগ উঠে স্থানীয় বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে। তিনি নাসিক ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে সচিব মোহাম্মদ মেহেদী নিজ বাসার বারান্দায় ও বাহির থেকে ইকবাল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এক পর্যায়ে তাকে মারধর করতে তার দিকে তেড়ে আসেন।গতকাল মঙ্গলবার (২৩ জুন) সিদ্ধিরগঞ্জ ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।


এ ঘটনার পর পরই ভুক্তভোগী মেহেদী তার নিজ ফেসবুকে আরেকটি ভিডিও ছেড়ে লিখেছেন, লেম্পপোস্ট যিনি কেটেছেন তিনি বলেছেন লাইট ইনচার্জ জনি স্যারের নির্দেশে এই কাজ করেছেন। আর ইকবাল আমাকে ফাঁসানোর জন্য আমার নামে অপপ্রচার চালাচ্ছেন। হুমকির ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সেই ভিডিওর কমেন্টে ইকবাল জানিয়েছে, টাকা খেয়ে লেম্পপোস্টের প্রথম ও দ্বিতীয় খুটি কেটে ফেলেছেন এই সচিব মেহেদী।


সাবেক কাউন্সিলর ইকবাল সমর্থকরাও পাল্টা যুক্তি দাঁড় করাচ্ছেন। তবে স্থানীয়রা বলছেন, কোন অনিয়ম থাকলে সাবেক কাউন্সিলর লিখিত কিংবা মৌখিকভাবে নাসিক প্রশাসকসহ কর্তৃপক্ষকে অভিযোগ করতে পারতেন। কিন্তু যেভাবে সন্ত্রাসী কায়দায় দলবল নিয়ে হুমকি দিয়েছেন এতে গোটা এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে।  এর আগে ২০২৪ সালের (১৩ ডিসেম্বর) আসিয়ান পরিবহনের একটি বাসে চালকের সঙ্গে কথা-কাটাকাটি হয় ইকবালের।


পরে বাসটি নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় গেলে ইকবালের অনুসারীরা বাসচালককে মারধর ও বাসে ভাঙচুর চালায়। সাংবাদিক মিনহাজ আমান বাস ভাঙার প্রতিবাদ করলে তাঁকে লাঞ্ছিত করেন ইকবালের অনুসারীরা। মারধর ও লাঞ্ছিত করায় ইকবালকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিলো। তা ছাড়া ও এই ইকবালের বিরুদ্ধে গত ৫ আগষ্টের পরবর্তীতে দখল-দারিত্ব, মিতালী মার্কেট দখলসহ সিদ্ধিরগঞ্জ জুড়ে ডজনে ডজনে অভিযোগ রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন