Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:০০ এএম

রূপগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫

রূপগঞ্জে এনসিপির সভাস্থলে হামলা-ভাঙচুর, আহত ৫

Swapno



নারায়ণগঞ্জের রূপগঞ্জে এনসিপির ফল উৎসব অনুষ্ঠানস্থলে দফায় দফায় হামলার অভিযোগ পাওয়া গেছে| এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানান এনসিপির নেতা-কর্মীরা| এ সময় ভেঙে ফেলা হয় প্রোগ্রামস্থলের মঞ্চ ও চেয়ার| শনিবার (৬ জুন) বিকেলে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের কুলিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে| আহত ব্যক্তিদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি|


অনুষ্ঠানের আয়োজক কেন্দ্রীয় যুবশক্তির সিনিয়র সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত বলেন, ‘আমাদের ফল উৎসবে প্রধান অতিথি ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী| তাঁর আগমন বানচাল করতে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা আমাদের হুমকি দিয়ে আসছিল| গতকাল রাতেও আমাদের মঞ্চের বাঁশ ভেঙে দেয়| আজ প্রোগ্রাম শুরু হওয়ার আধা ঘণ্টা আগে জেলা ছাত্রদলের সাবেক নেতা সুলতান মাহমুদের নেতৃত্বে তিন শতাধিক লোকজন এসে আমাদের ওপর হামলা চালায়| অনুষ্ঠানের মঞ্চ ও চেয়ার ভেঙে দেয়| আমাদের পাঁচ নেতা-কর্মীকে রক্তাক্ত করেছে তারা|’


এদিকে বিকেল ৫টার দিকে অনুষ্ঠানস্থলে এসে হাজির হন এনসিপির মুখ্য সমš^য়ক নাসীরুদ্দীন পাটওয়ারী| তিনি তাঁর বক্তব্যে এই ঘটনার নিন্দা জানান এবং ¯^রাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন| হামলার বিষয় জানতে জেলা ছাত্রদলের সাবেক নেতা সুলতান মাহমুদকে মোবাইলে ফোন দিলে বন্ধ পাওয়া যায়| অনুষ্ঠান শেষে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, ‘একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে বলে আমরা জানতে পেরেছি| অতিরিক্ত ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে| আমন্ত্রিত অতিথি সফলভাবে প্রোগ্রাম সম্পন্ন করেছেন| হামলার বিষয়টি আমরা তদন্ত করে দেখছি|’


Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন