Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত হিরুর মৃত্যু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৯ মে ২০২৬, ১২:০০ এএম

ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত হিরুর মৃত্যু
Swapno

বক্তাবলীতে শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত হয়ে চিকিৎসাধীন হিরুর মৃত্যু হয়েছে। ছয় দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২৮ মে) রাতে তিনি মারা যান।


বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।


নিহত হিরু (২২) ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের মনির হোসেনের ছেলে। এর আগে গত ২২ মে বিকালে ৬ বছর বয়সী এক শিশুকে বিস্কুট কেনার জন্য ২০ টাকা দিয়ে পাটক্ষেতে নিয়ে বন্ধু সোহেলের সহযোগিতায় ধর্ষণ করা হয় বলে অভিযোগ।


এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী হিরুকে তার বাড়ি থেকে ধরে এনে গণপিটুনি দেয়। পরে অভিযুক্তের পরিবারের সদস্যরা এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়ে গুরুতর আহত অবস্থায় হিরুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পরদিন শিশুর মা বাদী হয়ে হিরু ও তার বন্ধু সোহেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। একই দিন অপর অভিযুক্ত সোহেল থানায় আত্মসমর্পণ করেন।


ফতুল্লা মডেল থানা পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, হিরু পুলিশি পাহারায় চিকিৎসাধীন ছিলেন। হিরুর মৃত্যুর ঘটনায় ফতুল্লা থানায় একটি হত্যা মামলা করা হবে। নিহতের স্বজনরা মরদেহ দাফন করে থানায় এলে মামলা গ্রহণ করা হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন