১৮নং ওয়ার্ডে সামাজিক উন্নয়ন মূলক সংগঠন “সমাধান-১৮”এর আত্মপ্রকাশ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১২:০০ এএম
১৮নং ওয়ার্ডে সামাজিক উন্নয়ন মূলক সংগঠন “সমাধান-১৮”এর আত্মপ্রকাশ
‘সমাধানের পথে, সমাজের সাথে’ এ স্লোগানে নাসিক ১৮নং ওয়ার্ডে একটি সামাজিক উন্নয়ন মূলক সংগঠন “সমাধান-১৮” এর আত্মপ্রকাশ হয়েছে। গতকাল শনিবার (১৬ মে) রাতে নগরীর ১৮নং ওয়ার্ডের স্বাধীনতা চত্ত্বরে মিলাদ ও দোয়ার মাধ্যমে এ সংগঠনের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়।
“সমাধান-১৮” সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.শাহ-জালাল সরদার, মহানগর মৎসজীবী দলের সভাপতি জাহাঙ্গীর আলম রতন, ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী নাঈম, ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান,
১৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আলতাফ মাহমুদ, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন, যুগ্ম সম্পাদক রুহুল আমিন জাকির সহ অত্র এলাকার স্থানীয় মুরব্বি ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ। এসময় দোয়া পরিচালনা করেন দক্ষিণ নলুয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল হাসান।


