আদমজী বিহারী কলোনীর মাদকের ডিলাররা ধরা ছোঁয়ার বাইরে
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:০০ এএম
আদমজী বিহারী কলোনীর মাদকের ডিলাররা ধরা ছোঁয়ার বাইরে
সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী কলোনিতে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে রহস্য জনক কারণে ধরা পরেনি তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ীরা। অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হলেও সোর্সদের তথ্যের উপর নির্ভর করায় সুফল মিলেনি বলে মন্তব্য স্থানীয়দের।
এসব মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল ও গাঁজা। এ সিন্ডিকেটের অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একাধিকবার মাদকসহ আটক হয়ে কিছুদিন কারাবাস করে জামিনে বেরিয়ে আবার মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
অভিযানের সময় আদমজী ইপিজেডের এক ব্যবসায়ীকে মাদকাসক্ত ট্যাগ দিয়ে মিঠুন ও তার সহযোগীরা চাঁদা দাবি করে। অন্যথায় ধরিয়ে দিবে বলে ভয় দেখায়। তবু ওই ব্যবসায়ী চাঁদা না দেওয়ায় তার ঘরের আসবাবপত্র ভাঙচুর করে মিঠুন। তাছাড়া প্রশাসন অভিযানের প্রস্তুতি নিলে সোর্সরা শীর্ষ ডিলারদের খবর দিয়ে দেয়। ফলে তারা সরে যায়। মাদক সম্রাট মিঠুন প্রশাসনের সাথে সোর্স হিসেবে এলাকায় বিচরণ করায় বার বার ব্যর্থ হচ্ছে অভিযান।


