Logo
Logo
×

নগরের বাইরে

সিটি কর্পোরেশনের আক্ষেপে পুড়ছে কুতুবপুরের ১০ লাখ মানুষ

Icon

আরিফ হোসেন

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১২:০০ এএম

সিটি কর্পোরেশনের আক্ষেপে পুড়ছে কুতুবপুরের ১০ লাখ মানুষ

সিটি কর্পোরেশনের আক্ষেপে পুড়ছে কুতুবপুরের ১০ লাখ মানুষ

Swapno



ফতুল্লাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) অন্তর্ভুক্ত করার প্রস্তাবটি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ২০২৫ সালের অক্টোবর ও ২০২৬ সালের এপ্রিলের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারণের অংশ হিসেবে ফতুল্লা থানাধীন বিভিন্ন ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। জানা যায়, গোগনগর, কাশিপুর, এনায়েতনগর, ফতুল্লা ইউনিয়নের পুরো অংশ এবং কুতুবপুর ইউনিয়নের আংশিক বা পূর্ণাঙ্গ অংশ অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।


তবে এই প্রস্তাব ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে এই এলাকার বসবাসকারী প্রায় ১০ লক্ষ মানুষ। তথ্যমতে শুধুমাত্র এই কুতুবপুর ইউনিয়নেই ভোটার সংখ্যা দুই লক্ষের অধিক তবে শিল্পনগরী এলাকা হওয়ার কারণে এই এলাকাতে দেশের বিভিন্ন জেলা থেকে কর্মস্থলের জন্য এই ইউনিয়নে বসবাস করে আসছে। কিন্তু এই কুতুবপুর ইউনিয়ন সিটি কর্পোরেশনে আওতায় না হওয়ার কারণে  এই ঘনবসতি  এলাকাটি বসবাসকারী অনেকটাই দুর্ভোগের মধ্যে পার করছে প্রতিটা সময়। এখানকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারনে প্রতিনিয়তই  নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই এলাকায় বসবাসকারীদের।


‎শুধু তাই নয়  এই কুতুবপুর ইউনিয়নের বেশিরভাগ পাড়া মহল্লা এলাকাগুলো মাসের পর মাস পানিতে ডুবে থেকে। ইউনিয়ন পরিষদের যে বাজেট সেই বাজেটে এই কুতুবপুর  ইউনিয়নের উন্নয়ন যতটুকু প্রয়োজন তা সম্ভব নয়। তাই বরাবরই এই ইউনিয়নের সাধারণ জনগণ এবং স্থানীয় প্রতিনিধি দীর্ঘ কয়েক বছর যাবৎ এই বৃহত্তর জনবহুল ইউনিয়নকে সিটি কর্পোরেশনের দাবিতে জেলা প্রশাসক সিটি কর্পোরেশন সদর উপজেলা সহ  বেশ কয়েকটি দপ্তরে স্মারকলিপি প্রদান করে।


‎তবে এতো কিছুর পরেও আবারও অবহেলিতই থাকতে হচ্ছে এই কুতুবপুর ইউনিয়ন। কারণ ফতুল্লার অন্যান্য ইউনিয়ন গুলো  সিটি কর্পোরেশনের আওতায় পুরো অংশ নিলেও  কুতুবপুর ইউনিয়ন আংশিক  সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

‎এই প্রস্তাব প্রত্যাখ্যান করে ইতিমধ্যে কুতুবপুরের জনসাধারণ  আবারো  কুতুবপুর কে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন। তাদের দাবি তারা আর ইউনিয়নের আওতায় নয় সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হতে চায়। তবে বারবারই ইউনিয়নকে নিয়ে তালবাহানা হচ্ছে।
‎বিশেষ করে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু এই এই ইউনিয়ন কে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করার দাবিতে একত্বতা প্রকাশ করেছেন।
‎আরও জানা যায়, এই কুতুবপুর  ইউনিয়নকে সিটি কর্পোরেশন করার দাবিতে  প্রথম দিক থেকেই  সক্রিয় ভাবে কাজ করছেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজী শহীদুল্লাহ্ সহ এলাকার বেশ কিছু সমাজসেবক এবং গণ্যমান্য কিছু ব্যক্তিবর্গ।
আবারও কুতুবপুর ইউনিয়নের সম্পূর্ণ অংশ সিটি কর্পোরেশনের দাবিতে আগামী ৭ তারিখ তারা কর্মসূচি দিয়েছে ইতিমধ্যেই কর্মসূচি নিয়ে ব্যাপক পরিকল্পনা  করেছেন কিভাবে সফল করা যায়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন