কাশীপুর সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের আশ্রয়স্থল
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১২:০০ এএম
কাশীপুর সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের আশ্রয়স্থল
মাদক ছাড়া কাশীপুরে চাঁদাবাজী, ইট বালুর ব্যবসায় জিম্মি করে নিয়ন্ত্রণ সবই চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে বাবুরাইলের ঋষীপাড়ায় একটি অফিস খুলে নিয়ন্ত্রণ করছেন মাদক সিন্ডিকেট। তাতীপাঁড়া ও নাগবাড়ী এলাকায় একটি গ্রুপ স্পট তৈরি করে পাহাড়া দিয়ে চালাচ্ছেন। তা ছাড়া একই সাথে এর আশেপাশে আরো কয়েকটি স্পট তৈরি করে সিসি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে মাদক। একই সাথে আমবাগান এলাকায় হাকীমবাগ এলাকার কলোনীতে।
মাছ ছাড়ার কথা বলে পুকুর পাড়ে ফার্মের নামে চলছে মাদকের সাপ্লাই। তা ছাড়া ইব্রাহীম ব্রিজ এলাকায় তৈরি করেছেন কয়েকটি মাদকের স্পট। তা ছাড়া হোসাইনীনগর ও খিলমার্কেট এলাকায় কয়েকটি গ্রুপ দ্বারা মাদক সেক্টর নিয়ন্ত্রণ হচ্ছে। বাংলাবাজারের ব্যাংককলোনী এলাকায় খালি মাঠে চলছে একটি মাদকের স্পট। এই সবই বর্তমানে এককভাবে নিয়ন্ত্রণ করছেন সাব্বির আহম্মেদ শহীদ ও শিকদার বাপ্পি। এদের মধ্যেমেই কাশীপুরে বিভিন্ন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা পাচ্ছেন আশ্রয়স্থল।
বর্তমানে দ্রুত এই সকল আস্থায় অভিযান চায় কাশীপুরবাসী। তা ছাড়া বর্তমানে মাদকের ডিলার সবুজ হোসাইনী নগর এলাকার জোড়া খুন মামলার আসামীসহ চাদাঁবাজি, ভূমিদুস্যতা মামলার আসামী শহিদ ওরফে ভোগা শহিদ, মাদক সাপ্লাইকারি খান সুমন, সবুজের বায়রা ভাই মামুন, শিকদার বাপ্পি, শহীদের হাতিয়ার মুন্না, মোল্লা রবিন, মোল্লা বাপ্প্,ি পায়েল, কানা রবিন এদের আটক করলেই নিয়ন্ত্রণে চলে আসসে কাশীপুরের সকল অপকর্ম।
এদিকে সুবজের বায়রা ভাই মামুনের দ্বারাতে কাশীপুরের আওতাধীন কয়েকটি মাদক চিহ্নিত এলাকায় মাদক সাপ্লাই দেওয়া হচ্ছে। এই মামুন ভাসমান ব্যক্তি কিন্তু সবুজের আত্মীয় হওয়ায় বাবুরাইলসহ বিভিন্ন এলাকায় দাবড়িয়ে বেড়াচ্ছে তিনি।
তা ছাড়া ও খোঁজ নিয়ে আরো জানা যায়, বিগত দিনে এই সবুজের মাদক বিক্রি করতেন ইব্রাহীম ব্রিজের অনিক ও ফরিদ কিন্তু তারা নানা অপকর্মে প্রশাসনে চিহ্নিত হয়ে গেলে তিনি এখন শহিদ, খান সুমন, মামুন ও ওয়ান পিস ফয়সালের দ্বারাতে কাশীপুরে মাদক সাপ্লাই দেয়। তা ছাড়া বর্তমানে সবুজকে টপকিয়ে উপরে যেতে চাইছে সেই শহীদ। এদিকে মাদকসহ নানা অপকর্মের মাধ্যমে তারা বনে গেছেন কোটি কোটি টাকার মালিক বনে গেছেন এলাকায় তারাই কিছু আত্মীয়র নামে কিনেছেন জমি, রয়েছে বাড়িও। যাকে ঘিরে দ্রুত কাশীপুরে বিভিন্ন এলাকাসহ আশপাশের এলাকা থেকে অপকর্ম করে আশ্রয় নিচ্ছে কাশীপুরে যা পাহাড়া দিচ্ছেন এই শহীদ বাহিনীরা।


