Logo
Logo
×

নগরের বাইরে

টেন্ডারে আটকা স্টেডিয়াম সড়কের ওভারব্রিজ নিমাণের কাজ

Icon

আরিফ হোসেন

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

টেন্ডারে আটকা স্টেডিয়াম সড়কের ওভারব্রিজ নিমাণের কাজ

টেন্ডারে আটকা স্টেডিয়াম সড়কের ওভারব্রিজ নিমাণের কাজ

Swapno



# গত এক মাসে দুই জনের মৃত্যু

# ওভারব্রিজ নির্মাণের দাবিতে ছাত্র শক্তির অবস্থান

#  দ্রুত সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের


 নারায়ণগঞ্জ লিংক রোডের স্টেডিয়াম সড়কটি ইতিমধ্যেই সেখানকার পথচারীদের জন্য মৃত্যুকূপে পরিণত হয়েছে। প্রতিদিন এই রাস্তাটি দিয়ে প্রায় কয়েক হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়েই প এক পাশ থেকে অন্যপাশে যাচ্ছে।  আর এতে করে প্রায়ই ঘটছে দূর্ঘটনা।


জানা যায়, গত এক মাসে এই সড়কটি দিয়ে পার হতে গিয়ে চারটি বড় দুর্ঘটনা হয়েছে। এতে করে বেশ ২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রতিনিয়তই এমন দুর্ঘটনার পরেও এখনো এই রাস্তাটির জন্য একটি ওভারব্রিজ নির্মাণ করা হয়নি। বিশেষ করে এই ওভারব্রিজটি নির্মানের দাবিতে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন জেলা প্রশাসক ও সড়ক অধিদপ্তরে স্মারক লিপি জমা দিলেও এখনো ওভারব্রিজ না হওয়াতে ক্ষোভ ঝেড়েছেন এই রাস্তায় নিয়মিত চলাচলকারী ও এলাকাবাসী।


সাম্প্রতিক সময়ে একাধিক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। এসব ঘটনায় দ্রুত লিংক রোডে স্টেডিয়াম সড়কে ওভারব্রিজ নির্মাণের দাবিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশক্তি নেতৃবৃন্দরা সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। নারায়ণগঞ্জ জেলা ছাত্রশক্তি নেতৃবৃন্দের প্রতিবাদ জেলা প্রশাসক রায়হান কবিরের নজরে আসলে সাথে সাথেই জেলা প্রশাসক, সড়র অধিদপ্তরের কর্মকর্তা এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রশক্তির নেতাকর্মীরা কনফারেন্স কক্ষে আলোচনায় বসে।


সূত্র জানিয়েছে, সভায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রশক্তির নেতাকর্মীরা অনেকটা ক্ষোভ নিয়ে তারা তাদের প্রতিবাদ করার কারণগুলো উল্লেখ করে আর সেখানে তারা বলেন, আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে এসেছি। দীর্ঘদিন যাবৎ আমরা এই ওভারব্রিজ টার জন্য বেশ কয়েকবার স্মারকলিপি জমা দিয়েছি কিন্ত এখনো কোন ধরণের আশ্বাস আমাদের দেওয়া হয়নি। প্রতিনিয়তই দুর্ঘটনায় নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটছে। আজ  আমরা জানতে চাচ্ছি কবে এর সমাধান করবেন। শুধু তাই নয় এই রোডে, প্রতিদিনই ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেই চলছে কিন্ত পুলিশ রাতে টহল দিলেও কোন ছিনতাইকারীদের তারা ধরতে পারছে না। সেই সকল সমস্যারও সমাধান চাইলেন উপস্থিত ছাত্র শক্তির নেতৃবৃন্দ।


এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির জানান, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাইনা এই রাস্তাটিতে আর কোন ধরনের দুর্ঘটনা হোক। সেজন্য আজকে সড়ক অধিদপ্তরের যে কর্মকর্তা আছেন, তিনি এটি দেখবেন। যত তাড়াতাড়ি সম্ভব, এই রাস্তাটিতে একটি ওভারব্রিজ নির্মাণ করবে। আমরা ইচ্ছা করলেই একটা ব্রিজ নির্মাণ করে দিতে পারিনা। এটার জন্য অনেক খরচ রয়েছে। বাজেট পাশের মধ্যে দিয়েই এই কাজগুলো করা হয় ।তবে আমরা চেষ্টা করবো, যত দ্রুত সময়ের মধ্যে , এই সমস্যার সমাধান করতে। আমরা দেখি সেখানে জেব্রা ক্রসিং এবং স্পিড ব্রেকার ব্যবহার করা যায় কিনা। এমনকি পুলিশ সুপারের সাথে আলোচনা করে  সেখানে ট্রাফিক পুলিশ যদি রাখা হয়, তাহলে কিছুটা হলেও পথচারীরা ট্রাফিক পুলিশের সহযোগিতায় পারাপার হতে পারবে।

এ বিষয়ে সড়ক অধিদপ্তরের কর্মকর্তা জানান, আমরা যখন এই রাস্তাটি করেছি তখন সেই প্রকল্পে দুইটি ওভার ব্রিজ ছিলো, তবে এখানে আরো বেশি দরকার ছিলো। তবে ইতিমধ্যে এই ওভার ব্রিজ নিয়ে অনেকটাই এগিয়েছি এখন শুধু বরাদ্দ আর টেন্ডার হলেই আগামী জুলাই- আগষ্ট অর্থবছরের মধ্যেই এই ওভারব্রিজ নির্মাণের কাজ ধরা হবে। তবে এটা একটা প্রক্রিয়া। হুট করে আমরা কিছু করতে পারিনা।এখানে বরাদ্দের ব্যাপার আছে ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন