Logo
Logo
×

নগরের বাইরে

ঝুট কান্ডের মূল হোতা মাসুদ বাহিনী প্রকাশ্যে নেই ব্যবস্থা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

ঝুট কান্ডের মূল হোতা মাসুদ বাহিনী প্রকাশ্যে নেই ব্যবস্থা

ঝুট কান্ডের মূল হোতা মাসুদ বাহিনী প্রকাশ্যে নেই ব্যবস্থা

Swapno



গত ৯ এপ্রিল ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলের পাশে চাঁদনী হাউজিং এলাকায় ঝুট (ওয়েস্টিজ) ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে এতে শিশুসহ অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া পথচারীসহ উভয় গ্রুপের আরও ১০ জন আহত হলে ও ঘটনার বেশ কয়েকদিন পর চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।


স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বেস্ট স্টাইল গার্মেন্টসের ওয়েস্টিজ মাল জোরপূর্বক নামানোর উদ্দেশ্যে ঘটনার দিন আগে থেকেই গার্মেন্টসের গেট ও আশপাশ এলাকায় অবস্থান নেয় ফতুল্লা থানা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদের অনুসারীরা। তারা অস্ত্রসহ চাঁদনী হাউজিং ও শাসনগাঁও এলাকায় মহড়া দিতে থাকে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।


প্রত্যক্ষদর্শীরা আরো জানান, যুবদল নেতা মাসুদের ছোট ভাইয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আজমেরী ওসমানের অনুসারী ফারুকের নেতৃত্বে ফাজেলপুর ও আলীগঞ্জ এলাকার সশস্ত্র ক্যাডাররা সকাল থেকেই ঘটনাস্থলে জড়ো হয়। একই সাথে সেদিন সকাল ১০টার দিকে ওয়েস্টিজ ব্যবসায়ী সারজিল আহম্মেদ অভি ও সালামসহ কয়েকজন বেস্ট স্টাইল গার্মেন্টসে প্রবেশের চেষ্টা করলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। পরবর্তীতে দুই পক্ষই প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় শক্তি প্রদর্শন করে। এ সময় মাসুদ বাহিনী গুলি ছোঁড়া এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিবর্ষণের ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী ইমরানসহ অন্তত দুইজন গুলিবিদ্ধ হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।


গুলি ছোঁড়ার ঘটনা তদন্ত সাপেক্ষে সত্য উঠে আসলে গত (১০ এপ্রিল) যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপির নির্দেশনায় ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদকে দল থেকে বহিষ্কার করা হয়। একই সাথে তার বিরুদ্ধে দ্রুত আইনী পদক্ষেপ নেওয়ার নির্দেশনা থাকলে ও তা এখনো বাস্তবায়িত হতে দেখা যায়নি।


কিন্তু একই ঘটনায় গত (১২ এপ্রিল) ঘটনায় গুলিবিদ্ধ রাকিবের পিতা খোকা বাদী হয়ে সারজিল আহম্মেদ অভি ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ১২ জনের নাম উল্লেখ করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন। যেখানে প্রকাশ্যে মশিউর রহমান রনির ছায়া ও ছিলো না যা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসলে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি রনির উপরে মিথ্যা মামলার ঘটনায় তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানিয়েছেন।


স্থানীয়দের অভিযোগ, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব বিস্তার ও আধিপত্য নিয়ে সংঘাত চলছে। প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ না থাকায় এ ধরনের সহিংস ঘটনা বারবার ঘটছে, যা জন নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন